পেছাল ভারতের বাংলাদেশ সফর

০৫ জুলাই ২০২৫, ০৬:৩২ PM , আপডেট: ০৮ জুলাই ২০২৫, ০৩:২০ PM
ভারত-বাংলাদেশ ম্যাচ

ভারত-বাংলাদেশ ম্যাচ © সংগৃহীত

চলতি বছরের আগস্টেই বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতের। তবে চলতি বছরে সেটি আর হচ্ছে না। আগামী বছরের সেপ্টেম্বরে ঢাকায় আসবে ম্যান ইন ব্লু'রা।

শনিবার (৫ জুলাই) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুই বোর্ডের পারস্পরিক আলোচনার মাধ্যমেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তীতে সফরের বিস্তারিত সময় সূচি জানানো হবে।

চলতি বছরের আগস্টে সমান তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ আয়োজনের কথা ছিল। গেল এপ্রিলে সূচিও প্রকাশিত হয়েছিল। সূচি অনুযায়ী, ১৩ আগস্ট ঢাকায় আসার কথা ছিল জয়সওয়াল-গিলদের। ১৭ আগস্ট মিরপুর শের-ই-বাংলার মাঠে প্রথম ওয়ানডেতে নামার কথা ছিল দুই দলের।

তবে রাজনৈতিক প্রেক্ষাপট বদলে বাংলাদেশে আসতে অনাগ্রহ দেখিয়েছে ভারত। অবশ্য গেল কয়েকদিন ধরেই আলোচনায় ছিল আগস্টে বাংলাদেশে নাও আসতে পারে ভারত। সেই ধারণাই এবার সত্যি হলো। যদিও আলোচনা করে নতুন সূচি ঘোষণা করেছে দুই বোর্ড।

 

দেশম যুগের অবসান, ফ্রান্সের নতুন কোচ হচ্ছেন কে?
  • ১৫ জুলাই ২০২৬
দুপুরের মধ্যে ৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ১৫ জুলাই ২০২৬
হতাশা থেকে বিশ্বকাপ ফাইনাল, দে লা ফুয়েন্তের অবিশ্বাস্য যাত…
  • ১৫ জুলাই ২০২৬
ফাইনালে স্পেনের প্রতিপক্ষ কারা, কখন খেলা? 
  • ১৫ জুলাই ২০২৬
‘স্বপ্ন সত্যি হয়েছে’, ফ্রান্সকে হারানোর পর উচ্ছ্বসিত পোরো
  • ১৫ জুলাই ২০২৬
ফ্রান্সের বিদায়ঘণ্টা বাজিয়ে ফাইনালে স্পেন
  • ১৫ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence