রান আউট হয়ে ব্যাট ছুঁড়ে ফেলেন হৃদয়

০৫ জুলাই ২০২৫, ০৬:২১ PM , আপডেট: ০৮ জুলাই ২০২৫, ০৩:১৪ PM
তাওহীদ হৃদয়

তাওহীদ হৃদয় © সংগৃহীত

দ্রুত ৫ উইকেট হারানোর পর দলীয় স্কোরশিট সচল রেখেছিলেন তাওহীদ হৃদয়। তাকে দারুণ সঙ্গ দিচ্ছিলেন জাকের আলী। তবে জাকের বিদায়ে ভাঙে জুটি—৬১ বলে ৪৫ রান এসেছিল এই জুটির। ৪০ বলে ১২ রান করে ফার্নান্দোর বলে এলবিডব্লু হয়ে ফেরেন জাকের।

এরপর তানজিম সাকিবকে সঙ্গে নিয়ে লড়াই চালাচ্ছিলেন হৃদয়। ক্যারিয়ারের এক হাজার রানের মাইলফলক ছুঁয়ে ফিফটিও তুলে নেন। তবে তানজিমের সঙ্গে ভুল বুঝাবুঝিতে রান-আউটের ফাঁদে পড়ে প্যাভিলিয়নে ফেরেন মিডল-অর্ডার এই ব্যাটার। রান আউট হয়ে তানজিমের ওপর খেপে ব্যাটও ছুঁড়ে ফেলেন হৃদয়।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪১ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২১৩ রান। উইকেটে আছেন তানভীর ও তানজিম।

ফার্নান্দোর বল মিড উইকেটে ঠেলে একবার প্রান্ত বদল করেন হৃদয়। দ্বিতীয়টির জন্যও দৌড় শুরু করেন। কিন্তু তাতে সায় দেননি স্ট্রাইক প্রান্তে থাকা তানজিম। অবশ্য ততক্ষণে মাঝ ক্রিজে পৌঁছে যান হৃদয়। মাদুস্কার থ্রোয়ে ষ্ট্যাম্পও ভেঙে দেন ফার্নান্দো। হতাশায় ব্যাট ছুড়ে ফেলেন হৃদয়। ফেরার আগে ৬৯ বলে ৫১ রান করেন এই ব্যাটার।

‘ছোট ছোট মেয়েরা প্রেমিক নিয়ে কক্সবাজারে হোটেলে চলে আসে, রুম…
  • ২৪ অক্টোবর ২০২৬
মানিকগঞ্জে তিন সড়কের উন্নয়নকাজের উদ্বোধন করলেন খাদ্যমন্ত্…
  • ২৪ অক্টোবর ২০২৬
নদী বাঁচাতে শুধু খনন নয়, চাই সমন্বিত পরিকল্পনা
  • ২৪ অক্টোবর ২০২৬
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বটতলায় গাঁজা প্রস্তুতের ভিডিও …
  • ২৪ অক্টোবর ২০২৬
প্রতিষ্ঠার দুই দশক পরও অ্যালামনাই অ্যাসোসিয়েশন নেই নজরুল বি…
  • ২৪ অক্টোবর ২০২৬
গত ৪ মাসে ৫ শিক্ষার্থীকে হারিয়ে শোকে মাতম মাভাবিপ্রবি
  • ২৪ অক্টোবর ২০২৬