৯ কোটি টাকা পাচ্ছে বাংলাদেশ, ফাইনাল জিতে কত পেল দক্ষিণ আফ্রিকা

১৪ জুন ২০২৫, ১০:০৬ PM , আপডেট: ২৩ জুন ২০২৫, ১১:০৯ AM
দক্ষিণ আফ্রিকা দল

দক্ষিণ আফ্রিকা দল © এএফপি

ওপেনার এইডেন মার্করামের দুর্দান্ত সেঞ্চুরিতে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় আসরের শিরোপা জিতেছে দক্ষিণ আফ্রিকা। ফাইনালের চতুর্থ দিনে গতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারায় প্রোটিয়ারা। এই জয়ে অবশেষে নিজেদের নামের পাশে বিশ্বচ্যাম্পিয়ন তকমা পেল দক্ষিণ আফ্রিকা।

এদিকে টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতে আইসিসির থেকে মোটা অঙ্কের অর্থ পুরস্কার পাচ্ছে দক্ষিণ আফ্রিকা। চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের জন্য প্রথম দুই আসরের চেয়ে প্রাইজামানি দ্বিগুণের বেশি বাড়ানো হয়। গত দুই আসরের চ্যাম্পিয়নের চেয়ে বেশি প্রাইজমানি পাবে রানার্স-আপ দল।

এবার ফাইনালের জন্য জন্য ৫ দশমিক ৭৬ মিলিয়ন ডলার বা প্রায় ৭০ কোটি টাকা বরাদ্দ দিয়েছিল আইসিসি। এর মধ্যে চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা ৩ দশমিক ৬ মিলিয়ন ডলার (৪৩ কোটি ৮০ লাখ টাকা) পুরস্কার হিসেবে পাচ্ছে। আর রানার্স-আপ অস্ট্রেলিয়া ২ দশমিক ১৬ মিলিয়ন ডলার (২৬ কোটি ২৭ লাখ টাকা) পাচ্ছে।

এদিকে প্রথম দুই আসরের ফাইনাল খেললেও, এবার শিরোপা লড়াইয়ের মঞ্চে জায়গা করে নিতে পারেনি ভারত। পয়েন্ট টেবিলের তৃতীয়স্থানে থাকা টিম ইন্ডিয়া এবার ১৪ লাখ ৪০ হাজার ডলার (১৭ কোটি ৩৬ লাখ টাকা) পাচ্ছে। এছাড়া প্রথম আসরের চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড তৃতীয় চক্রে চতুর্থস্থানে থাকায় ১২ লাখ ডলার (১৪ কোটি ১০ লাখ টাকা) পাচ্ছে।

অন্যদিকে এই চক্রে সপ্তমস্থানে থেকে আসর শেষ করেছিল বাংলাদেশ। ১২ ম্যাচে ৪ জয় ও ৮ হারে ৩১ দশমিক ২৫ শতাংশ পয়েন্ট পায় টাইগাররা। ফলে, ৭ লাখ ২০ হাজার ডলার পুরস্কার পাচ্ছে লাল-সবুজেরা; যা বাংলাদেশি মুদ্রায় ৮ কোটি ৬৭ লাখ টাকার মত। এর আগে, টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম দুই আসরে নবম ও শেষ দল হিসেবে ১ লাখ ডলার করে পেয়েছিল বাংলাদেশ।

ইংল্যান্ড ও শ্রীলঙ্কা যথাক্রমে পঞ্চম ও ষষ্ঠস্থানে। ইংলিশরা ৯ লাখ ৬০ হাজার ডলার (১১ কোটি ৫৬ লাখ টাকা) এবং লঙ্কানরা ৮ লাখ ৪০ হাজার ডলার (১০ কোটি ১২ লাখ টাকা) পাচ্ছে। অন্যদিকে অষ্টমস্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজ ৬ লাখ ডলার (৭ কোটি ২৩ লাখ টাকা) এবং নবম ও শেষ দল হিসেবে পাকিস্তান ৪ লাখ ৮০ হাজার ডলার (৫ কোটি ৬৪ লাখ টাকা) পাচ্ছে। সব মিলিয়ে এবারের টুর্নামেন্টের জন্য ১৩৫ কোটি টাকার মত অর্থ পুরস্কার বরাদ্দ ছিল আইসিসির।

আর্জেন্টিনার চূড়ান্ত দল ঘোষণা কবে, যা জানা গেল
  • ১৯ মে ২০২৬
বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা, কেটে নিল ডান হাত
  • ১৯ মে ২০২৬
সন্ত্রাসীদের গুলিতে দুই অটোরিকশা চালক গুলিবিদ্ধ
  • ১৯ মে ২০২৬
ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলি…
  • ১৯ মে ২০২৬
ঈদের আগে ব্যাংকে নতুন সময়সূচি ঘোষণা, ছুটিতেও খোলা থাকবে যেস…
  • ১৯ মে ২০২৬
ব্রাজিলের বিশ্বকাপ দলে নতুন তারকা রায়ান, কেন তাকে নিয়ে এত আ…
  • ১৯ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081