পারভেজ ইমনের ঝড়ো ফিফটি, বড় সংগ্রহের পথে বাংলাদেশ

০১ জুন ২০২৫, ১০:০৪ PM , আপডেট: ০২ জুন ২০২৫, ০৮:৫১ AM
পারভেজ হোসেন ইমন

পারভেজ হোসেন ইমন © সংগৃহীত

পাকিস্তানের বিরুদ্ধে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ঝড় তুলেছেন বাংলাদেশের জাতীয় দলের ওপেনার পারভেজ হোসেন ইমন। তরুণ পারভেজের ঝড়ো ব্যাটিংয়ে বাড়ছে রানের পাহাড়। ইতোমধ্যে উঠিয়ে নিয়েছেন হাফ সেঞ্চুরি। এ সংবাদ লেখা পর্যন্ত বাংলাদেশ ১০ ওভারে তুলেছে ৯৯ রান। এর মধ্যে পারভেজ হোসেন ২৭ বলে তুলে নিয়েছেন হাফ সেঞ্চুরি।

গত মাসে আরব আমিরাতের বিপক্ষে প্রথম টি–টোয়েন্টিতে ৫৪ বলে করেছিলেন ১০০ রান পারভেজ। সেটি ছিল তামিম ইকবালের পর বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে সেঞ্চুরি। আজ পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ও শেষ টি–টোয়েন্টিতে ফিফটির দেখা পেলেন পারভেজ। আবরাব আহমেদের ওভারে একটি চার ও দুটি ছক্কা মেরেছেন নিজের মুখোমুখি হওয়া ২৭তম বলে পৌঁছালেন পঞ্চাশে।

পঞ্চাশ পেরোনোর ইনিংস বড় করতে পারেননি পারভেজ ইমন। ৩৪ বলে ৬৬ রান করে আউট হয়ে যান এই ওপেনার। শাদাব খানের করা অফ স্টাম্পের বাইরের বলটা স্লগ করতে চেয়েছিলেন পারভেজ। কিন্তু ব্যাটের কিনারে লেগে ক্যাচ উঠে যায়। পাকিস্তানের উইকেটকিপার মোহাম্মদ হারিস বলটাকে গ্লাভসবন্দী করতে ভুল করেননি।

ট্যাগ: ক্রিকেট
ছাত্রদল নেতাকর্মীদের মারধরের ঘটনায় বারের ম্যানেজারসহ ১১ জন …
  • ১৩ নভেম্বর ২০২৬
ডাক্তারের মানবিক উদ্যোগে ২১ দিন পর নিখোঁজ বৃদ্ধকে ফিরে পেল …
  • ১৩ নভেম্বর ২০২৬
মিছিলে কর্মীকে লাথি, দুঃখ প্রকাশ করেছেন প্রতিমন্ত্রী রাজীব …
  • ১৩ নভেম্বর ২০২৬
আমির হামজার মাহফিলের অনুমতি দেয়নি প্রশাসন, ১৪৪ ধারা জারি হল…
  • ১৩ নভেম্বর ২০২৬
হাসিনার পাসপোর্ট-এনআইডি আবেদনের আগেই স্থগিত হয় বাংলাদেশ-ভার…
  • ১৩ নভেম্বর ২০২৬
সংসদে বিরোধী দলের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরিকল্পি…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950