যে ফোন কল পেয়ে বিসিবির দায়িত্ব নিতে রাজি হন বুলবুল

৩০ মে ২০২৫, ০৯:৩৬ PM , আপডেট: ০১ জুন ২০২৫, ০৫:২৩ PM
আমিনুল ইসলাম বুলবুল

আমিনুল ইসলাম বুলবুল © সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে আজ (৩০ মে) দায়িত্ব নিয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। লম্বা সময় ধরে আইসিসিতে কাজ করছিলেন সাবেক এই ক্রিকেটার। তবে সম্প্রতি যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার এক ফোনেই বিসিবির দায়িত্ব নিতে রাজি হন তিনি।

সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর মিরপুরে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বুলবুল বলেন, 'এপ্রিল মাসের শেষের দিকে আমি একটা ফোন কল পাই যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এনএসসি থেকে। বলা হয়, 'আপনাকে একটা সুযোগ দেওয়া হবে, আপনি কি গ্রহণ করবেন?' আমি অপেক্ষা করতাম একটা ফোন কলের জন্য।'

তিনি যোগ করেন, 'ফোনটা পেয়েছিলাম ক্রীড়া উপদেষ্টার কাছ থেকে। তিনি যখন কলটা করেছেন, তখন পিছনে ফিরে তাকাইনি। শুধু ভেবেছি, কীভাবে সেই ফোনকলটাকে সম্মান করা যায়। তিনি ফোন করায় আমি খুব সম্মানিত বোধ করছি। এখন আমার কাজ দেশের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়া। আমরা সবাই মিলে একটা দল। আমরা বাংলাদেশকে সমর্থন করি। সবাই মিলেই দেশের ক্রিকেটের জন্য কাজ করব।'

বোর্ডে নিজের ভাবনা ও ক্রিকেটের উন্নতি নিয়ে বুলবুল বলেন, 'আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো। ইনশাআল্লাহ, আমি ফেল করবো না।' 

ককরোচদের আন্দোলনের মধ্যেই প্রকাশ্যে ভারতের নির্বাচন কমিশনের…
  • ২৩ অক্টোবর ২০২৬
ঝালকাঠিতে দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জা…
  • ২৩ অক্টোবর ২০২৬
গাজীপুরে বাসায় আগুন, ২ শিশুসহ দগ্ধ একই পরিবারের চারজন
  • ২৩ অক্টোবর ২০২৬
যৌন নিগ্রহের অভিযোগ ওঠা সেই শিক্ষকের পাশে কওমি স্কলার শামীম…
  • ২৩ অক্টোবর ২০২৬
এনসিপির নতুন কমিটি জামায়াতের যুব শাখা রূপে আবির্ভূত হয়েছে
  • ২৩ অক্টোবর ২০২৬
ঋতুস্রাব-গর্ভাবস্থায় ছুটি নেই, বাধ্য হয়ে জরায়ু বাদ দিচ্ছেন …
  • ২৩ অক্টোবর ২০২৬