সাকিব প্রসঙ্গে যা বললেন নতুন সভাপতি বুলবুল

৩০ মে ২০২৫, ০৯:০৫ PM , আপডেট: ৩১ মে ২০২৫, ১১:০১ AM
আমিনুল ইসলাম বুলবুল ও সাকিব আল হাসান

আমিনুল ইসলাম বুলবুল ও সাকিব আল হাসান © সংগৃহীত

অনেকদিন ধরে জাতীয় দলের বাইরে আছেন সাকিব আল হাসান। ইতোমধ্যেই দুই ফরম্যাট থেকে অবসরেরও ঘোষণা দিয়েছেন। ওয়ানডেতে খেলতে চাইলেও দলে সুযোগ মিলছে না তার। সাকিবের দলে ফেরা নিয়ে মিরপুরে সংবাদ সম্মেলনে বিসিবির নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘সাকিব বাংলাদেশের অন্যতম সেরা অলরাউন্ডার। আমরা আশা করব সাকিব যেন ফিট থাকবে এবং ভালো ক্রিকেট খেলবে।’

‘উপদেষ্টার সিদ্ধান্তের সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই। উপদেষ্টা তো নির্বাচক না। আমাদের ক্রিকেট বোর্ডের যারা নির্বাচক আছেন, তারা এই বিষয়টা দেখবেন। আমাদের খেলোয়াড় নির্বাচনের একটা প্রক্রিয়া আছে এবং আমরা সেটাকে শ্রদ্ধা জানাব।’ যোগ করেন তিনি।

আরও পড়ুন: আজও টস হারলেন লিটন, একাদশে মিরাজ

দেশের ক্রিকেটের উন্নয়ন পরিকল্পনা নিয়ে বুলবুল বলেন, ‘দায়িত্বটা হচ্ছে বাংলাদেশের ক্রিকেট না ক্রিকেট ইন বাংলাদেশ। আমাদের দেশে কী ক্রিকেট আছে আমরা চেষ্টা করব সেটাকে আরও এগিয়ে নিতে। আমি বিশ্বাস করি ১১ জন ক্রিকেট খেলে না, বাংলাদেশে সবাই ক্রিকেট খেলে। আপনারা একটা গুরুত্বপূর্ণ বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নের জন্য। আমি আশা করব আমরা একটা দল হিসেবে কাজ করব।’

নোয়াখালীতে নতুন গ্যাসকূপের সন্ধান, দৈনিক মিলবে ১০ মিলিয়ন …
  • ০২ নভেম্বর ২০২৬
গাকৃবিতে শিল্প-সহযোগিতা ও ক্যারিয়ার গঠনে দিনব্যাপী সেমিনার
  • ০২ নভেম্বর ২০২৬
ইউআইইউর সহযোগিতায় জামালপুরে ‘রোবো ফেস্ট ২০২৬’ অনুষ্ঠিত
  • ০২ নভেম্বর ২০২৬
এলপি গ্যাসে আরও একলাফ, বাড়ল ২২৩ টাকা
  • ০২ নভেম্বর ২০২৬
যশোরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার চেষ্টা, আটক ৪১
  • ০২ নভেম্বর ২০২৬
সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে মাদ্রাসা শিক্ষকদের মানতে হবে…
  • ০২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950