বিসিবির পরিচালক হলেন আমিনুল ইসলাম বুলবুল

৩০ মে ২০২৫, ০৫:৩৪ PM , আপডেট: ৩১ মে ২০২৫, ০৩:১১ PM
আমিনুল ইসলাম বুলবুল

আমিনুল ইসলাম বুলবুল © সংগৃহীত

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও অভিষেক টেস্টের সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল বিসিবির পরিচালক মনোনীত হয়েছেন। আজ শুক্রবার (৩০ মে) বিকেলে জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম এনডিসি এই সংক্রান্ত একটি চিঠি বিসিবি সিইও বরাবর প্রেরণ করেছেন। সেখানে এই সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নিদের্শক্রমে অনুরোধ করা হয়েছে।

বিসিবির পরিচালনা পর্ষদে জাতীয় ক্রীড়া পরিষদ থেকে দুই জন পরিচালক মনোনীত করা যায়। বৃহস্পতিবার (২৯ মে) রাতে জাতীয় ক্রীড়া পরিষদ ফারুক আহমেদের মনোনয়ন প্রত্যাহার করায় সেই পদ শূন্য হয়। সেই শূন্য পদের বিপরীতে আজ আমিনুল ইসলাম বুলবুলকে জাতীয় ক্রীড়া পরিষদ পরিচালক হিসেবে মনোনয়ন দিয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদের মনোনীত আরেক জন পরিচালক নাজমুল আবেদীন ফাহিম।

গত বছরের আগস্টে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর নাজমুল হাসান পাপনের জায়গায় নতুন করে সভাপতির চেয়ারে বসেছিলেন ফারুক আহমেদ। আরেক আগস্ট আসার আগেই আবারও পালাবদল হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি)।

৮ পরিচালকের অনাস্থা প্রদানের পর গতকাল (বৃহস্পতিবার) রাতে ফারুক আহমেদের কাউন্সিলর মনোনয়ন প্রত্যাহার করে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। একইসঙ্গে সংস্থাটি আমিনুল ইসলাম বুলবুলকে নতুন করে কাউন্সিলর মনোনয়ন দেয়। আজ যার অনুমোদন দিয়েছে বিসিবি।

আজ বিকেল সাড়ে চারটায় বিসিবির পরিচালনা পর্ষদের সভা রয়েছে। সেখানে নতুন সভাপতি হিসেবে বিসিবির দায়িত্ব নিতে পারেন আমিনুল ইসলাম বুলবুল।

ট্যাগ: ক্রিকেট
হঠাৎ ছন্দপতন বাংলাদেশের, শতরানের লিড
  • ১৪ আগস্ট ২০২৬
কাল অবসর ও কল্যাণের টাকা পাচ্ছেন ১ লাখেরও বেশি অবসরপ্রাপ্ত …
  • ১৪ আগস্ট ২০২৬
শিপইয়ার্ডে বিস্ফোরণ, দগ্ধ ও আহত অন্তত ১০ শ্রমিক
  • ১৪ আগস্ট ২০২৬
স্নাতক পাসে চাকরি দেবে ডাচ-বাংলা ব্যাংক
  • ১৪ আগস্ট ২০২৬
আজ দায়িত্ব থেকে বিদায় নিচ্ছি, কিন্তু ছাত্রদল থেকে নয়: নাছির
  • ১৪ আগস্ট ২০২৬
চাকরির সুযোগ দিচ্ছে সাউথইস্ট ব্যাংক, আবেদন অনলাইনে
  • ১৪ আগস্ট ২০২৬