বিসিবি সভাপতির পদ হারালেন ফারুক আহমেদ

২৯ মে ২০২৫, ১১:২৫ PM , আপডেট: ৩০ মে ২০২৫, ১১:১৫ AM
ফারুক আহমেদ

ফারুক আহমেদ © সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির দায়িত্বে থাকা ফারুক আহমেদের বিসিবি পরিচালকের মনোনয়ন বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। এতে  বিসিবির পরিচালনা পর্ষদ থেকে ছিটকে পড়ার পাশাপাশি সভাপতির পদটিও হারিয়েছেন তিনি।

এর আগে, ফারুক আহমেদের বিরুদ্ধে অনাস্থা জানিয়ে চিঠি দিয়েছেন বিসিবির ৮ পরিচালক। বুধবার (২৮ মে) ফারুকের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর চিঠি লিখেছিলেন তারা।

আওয়ামী লীগ সরকারের পতনের পর জাতীয় দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদকে ক্রিকেট বোর্ডের সভাপতি নির্বাচিত করা হয়। কিন্তু গত নয় মাসে একের পর এক বিতর্কে জড়িয়েছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়কের নাম।

ঋতুস্রাব-গর্ভাবস্থায় ছুটি নেই, বাধ্য হয়ে জরায়ু বাদ দিচ্ছেন …
  • ২৩ অক্টোবর ২০২৬
মাইকিং করে হাসিনার ফেরার ‘সুখবর’ দিয়ে গ্রেপ্তার ২  
  • ২৩ অক্টোবর ২০২৬
বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড়, বৃষ্টি হতে পারে দেশের যেসব…
  • ২৩ অক্টোবর ২০২৬
সৌদি আরবে বিভিন্ন অপরাধে দণ্ডিত হয়ে বন্দী সাড়ে ৭ হাজার বাংল…
  • ২৩ অক্টোবর ২০২৬
ষষ্ঠ শ্রেণির বইয়ে ‘দাঁড়িপাল্লা’ নিয়ে বিতর্ক, পরিবর্তনের উদ্…
  • ২৩ অক্টোবর ২০২৬
ঢাকা-কক্সবাজার রুটে চালু হচ্ছে আরও একটি ট্রেন, ওঠা যাবে কয়ে…
  • ২৩ অক্টোবর ২০২৬