ফাইনালে লাহোরের একাদশে রিশাদ, নেই সাকিব 

২৫ মে ২০২৫, ০৮:৩০ PM , আপডেট: ২৮ মে ২০২৫, ১১:৫৬ AM
সাকিব-রিশাদ

সাকিব-রিশাদ © সংগৃহীত

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের হয়ে তিন বাংলাদেশি ক্রিকেটার খেলছেন। তবে চলতি আসরে এই তিন তারকাকে একসঙ্গে আর দেখা হলো না। পিএসএলের ফাইনালে রিশাদ হোসেন থাকলেও একাদশে নেই সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ।

রোববার (২৫ মে) কোয়েটা গ্লাডিয়েটরসের বিপক্ষে একমাত্র বাংলাদেশি হিসেবে রিশাদ লাহোরের একাদশে জায়গা পেয়েছেন। শিরোপা জয়ের মিশনে টস হেরে শুরুতে ফিল্ডিং করবে লাহোর। বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় ম্যাচটি শুরু হবে।

টুর্নামেন্টে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে বল হাতে কিছুটা দাপট দেখালেও ব্যাট হাতে আস্থার নাম হয়ে ওঠতে পারেননি সাকিব। এজন্য ফাইনালে তার পরিবর্তে সিকান্দার রাজাকে একাদশে রেখেছে লাহোর। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলেই পাকিস্তানের বিমান ধরে লাহোরের ক্যাম্পে যোগ দেন তিনি। অন্যদিকে লাহোরে যোগ দিলেও কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি মিরাজ।

লাহোরের একাদশ: ফখর জামান, মোহাম্মদ নাঈম, আব্দুল্লাহ শফিক, কুশল পেরেরা, ভানুকা রাজাপক্ষে, আসিফ আলী, সিকান্দার রাজা, শাহিন শাহ আফ্রিদি, রিশাদ হোসেন, সালমান মির্জা ও হারিস রউফ। 

কোয়েটার একাদশ: সৌদ শাকিল, আবরার আহমেদ, হাসান নওয়াজ, দিনেশ চান্ডিমাল, আভিস্কা ফার্নান্দো, রাইলি রুশো, মোহাম্মদ আমির, খুররাম শাহজাদ, ফাহিম আশরাফ, উসমান তারেক, ফিন অ্যালেন। 

ছাত্রীনিবাস থেকে হাবিপ্রবি ছাত্রীর মরদেহ উদ্ধার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রত্যন্ত হাওরাঞ্চল থেকে জজ হলেন ঢাবি শিক্ষার্থী শুভ
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
১৮শ বিজেএসে ইবি থেকে জজ হলেন ১৯ শিক্ষার্থী 
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ভিসির প্রথম কর্মচারী নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি, করুন আ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
শেষ ছয় বিজেএস পরীক্ষার পাঁচটিতেই প্রথম রাবি শিক্ষার্থীরা 
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬