৫০ রানের আগেই ৪ উইকেট নেই বাংলাদেশের

২১ মে ২০২৫, ১০:০১ PM , আপডেট: ২৪ মে ২০২৫, ০৬:০৩ PM
বাংলাদেশ-আমিরাত  ম্যাচ

বাংলাদেশ-আমিরাত ম্যাচ © সংগৃহীত

‘ডাক’ মেরে তাওহীদ হৃদয় ফেরার পর শেখ মেহেদীও বিদায় নিয়েছেন। এর আগে, ‘গোল্ডেন ডাক’ খেয়ে ফেরেন ওপেনার পারভেজ হোসেন হোসেন। আর দুই অঙ্কের কোটা পেরিয়েই প্যাভিলিয়নের পথ ধরেন অধিনায়ক লিটন দাস। এতে দলীয় ৫০ রানের আগেই টপ অর্ডারের ৪ উইকেট হারিয়ে ফেলেছে বাংলাদেশ।

বুধবার (২১ মে) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে পেসার আকিফ রাজার করা প্রথম ওভারে ১০ রান তোলেন ওপেনার তামিম। তবে অন্যপ্রান্তে গোল্ডেন ডাক খেয়ে ফেরেন প্রথম ম্যাচের সেঞ্চুরিয়ান পারভেজ। স্পিনার ধ্রুব পরাশরের প্রথম ডেলিভারিতে লং অফে শারাফুর হাতে মুঠোবন্দি হন এই ওপেনার।

এরপর ব্যাটিংয়ে নেমে দুই অঙ্ক পেরোলেও বেশিক্ষণ ক্রিজে থিতু হতে পারেননি লিটন। সমান ১ চার ও ১ ছক্কায় ১০ বলে ১৪ রানে থামেন টাইগার দলপতি।

তৃতীয় উইকেটে ব্যাটিংয়ে নেমে কিছু বুঝে ওঠার আগেই প্যাভিলিয়নে ফেরেন তাওহীদ হৃদয়। ২ বল মোকাবিলায় রানের খাতা খুলতে পারেননি মিডল-অর্ডার এই ব্যাটার। দলীয় হাফ-সেঞ্চুরি পেরোনোর আগে ৯ বল খেলে মাত্র ২ রানে ফেরেন শেখ মেহেদি।

শিক্ষকদের সম্মান জানিয়ে বিইউবিটিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
  • ০৬ অক্টোবর ২০২৬
একাদশে দ্বিতীয় পর্যায়ের ভর্তির ফল প্রকাশ, জিপিএ-৫ পেয়েও কলে…
  • ০৬ অক্টোবর ২০২৬
এসএসসি-এইচএসসির খাতা মূল্যায়নে অনিয়ম প্রমাণিত হলে ৫ বছরের ক…
  • ০৬ অক্টোবর ২০২৬
বিদায়ের মঞ্চ প্রস্তুত, আবেগঘন বার্তায় যা বললেন মেসি
  • ০৬ অক্টোবর ২০২৬
বিএনপির বিরুদ্ধে ‘মুনাফেকি’র অভিযোগ জুনায়েদের, জবাব দিলেন শ…
  • ০৬ অক্টোবর ২০২৬
নেশার টাকা জোগাতে ভাগিনাকে বিক্রির অভিযোগ, মামা গ্রেপ্তার
  • ০৬ অক্টোবর ২০২৬