সেঞ্চুরি বঞ্চিত নাঈম, বিজয়ের ২ রানের আক্ষেপ

২১ মে ২০২৫, ০১:৪৫ PM , আপডেট: ২২ মে ২০২৫, ০৪:৪৬ PM
বাংলাদেশ দল

বাংলাদেশ দল © সংগৃহীত

নিউজিল্যান্ড যুবাদের সঙ্গে লাল বলের ক্রিকেটে ওয়ানডে মেজাজেই ব্যাটিং করছিলেন নাঈম শেষ। তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছোঁয়ার দ্বারপ্তান্তেও ছিলেন। তবে শেষ ম্যাচে ১২ রানের আক্ষেপ নিয়ে প্যাভিলিয়নের পথ ধরেন এই ওপেনার। অন্যদিকে মাত্র দুই রানের জন্য হাফ-সেঞ্চুরি স্পর্শ করা হয়নি এনামুল হক বিজয়ের। 

বুধবার (২১ মে) হোম অব ক্রিকেটে দুই ওপেনারের ব্যাটে ভর করে দারুণ সূচনা পেয়েছিল বাংলাদেশ। টস জিতে ব্যাটিংয়ে নেমে কোন উইকেট না খুইয়েই ১৩০ রান জড়ো করে ফেলে নুরুল হাসান সোহানের দল। 

তবে ৯৭ বলে ৪৮ রান করে বিজয় ফিরলে ভাঙে উদ্বোধনী জুটি। অন্যপ্রান্তে সাইফ হাসানকে নিয়ে সাবলীল ব্যাটিংয়ে সেঞ্চুরির পথেই হাঁটছিলেন নাঈম, তবে ডিন ফক্সক্রফটের দুর্দান্ত এক ক্যাচ থামে তার ইনিংস। ১০ চার ও ২ ছক্কায় ৯৪ বল মোকাবিলায় ৮২ রানে থামেন এই ওপেনার।

দলীয় ১৩৬ রানে নাঈমের বিদায়ের পর উইকেটে এসেছেন জাকির হাসান। সাইফকে নিয়ে প্রথম দিনের দ্বিতীয় সেশনে লড়ছেন তিনি।

ময়মনসিংহে সাড়ে পাঁচ কোটি টাকার সেতুর সড়কে গর্ত, ভোগান্তিতে …
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ফুটবলের মাঠেই স্বপ্নের পাঠশালা
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
চাঁদপুরে নিখোঁজ স্কুলছাত্র বান্দরবানের দুর্গম পাহাড় থেকে উদ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ আজ, খোলা যেসব প্রতিষ্ঠান
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
১০ জেলায় জনবল নিয়োগ দেবে এভারেস্ট ফার্মাসিউটিক্যালস
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
জবি, ঢাকা কলেজ ও আলিয়ার সংঘর্ষ ছাত্রদল সভাপতির নির্দেশেই হয়…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬