তানজিদের ঝড়ো হাফ সেঞ্চুরি, উড়ন্ত সূচনা বাংলাদেশের

১৯ মে ২০২৫, ০৯:৪৩ PM , আপডেট: ২১ মে ২০২৫, ০৮:৫৬ PM
তামিম

তামিম © সংগৃহীত

ইনিংসের প্রথম ওভারেই ঝোড়ো শুরু করেন ওপেনার তানজিদ হাসান তামিম। আমিরাতের পেসার মতিউল্লাহর করা ওভারটিতে ২ চার ও এক ছক্কায় ১৭ রান তুলে নেন বাঁহাতি এই ওপেনার।

মারকাটারি ব্যাটিংয়ে ২৫ বলে হাফ-সেঞ্চুরিও ছুঁয়েছেন। ষষ্ঠ ওভারে স্পিনার হায়দারকে ছক্কা হাঁকিয়ে ফিফটি তুলে নেন এই ওপেনার। আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে এটি তার চতুর্থ হাফ-সেঞ্চুরি।

এদিকে তামিম-লিটনে প্রায় এক বছর পর আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে উদ্ধোধনী জুটিতে ৫০ রান তুলেছে বাংলাদেশ।  এতে ১৪ ইনিংস পর উদ্ধোধনী জুটিতে ফিফটি পেলো লাল-সবুজেরা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোন উইকেট না হারিয়ে ৭ ওভারে বাংলাদেশের রান ৭২। তানজিদ ২৮ বলে ৫৪ ও লিটন ১৪ বলে ১৬ রানে অপরাজিত।

এর আগে, টস জিতে সফরকারীদের প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান আমিরাত অধিনায়ক মুহাম্মদ ওয়াসিম। সিরিজ জয়ের লক্ষ্যে এই ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন মোস্তাফিজুর রহমান ও শেখ মেহেদী, পারভেজ হোসেন ইমন। একাদশে ফিরেছেন শরীফুল ইসলাম, নাহিদ রানা ও নাজমুল হোসেন শান্ত।

 

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬