বিসিবির নির্বাচন নিয়ে সরব হলেন তামিম

০৩ মে ২০২৫, ০৪:৪১ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৩:১৭ PM
তামিম ইকবাল

তামিম ইকবাল © সংগৃহীত

চলতি বছরের শেষদিকে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন। তবে নির্বাচনের অনেক আগেই দেশের ক্রিকেট নিয়ে নিজের প্রত্যাশার কথা জানিয়েছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। এই ওপেনারের চাওয়া, স্ব স্ব জেলা ও বিভাগীয় ক্রিকেটের উন্নতি করতে পারবেন, এমন ব্যক্তিরাই যেন বোর্ডে আসেন।

শনিবার (৩ মে) জেলা এবং বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের একটি অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমি ছোট হয়ে আপনাদের একটা জিনিস অনুরোধ করব, যারা ক্রিকেটকে প্রতিনিধিত্ব করার জন্য যোগ্য, জেলা থেকে হোক বা বিভাগ থেকে হোক... যাদের বেসিক ক্রিকেটিং আইডিয়া আছে, যাদের একটা স্বপ্ন আছে যে— আমি বাংলাদেশ ক্রিকেটকে এই জায়গায় নিয়ে যেতে চাই। আমি এটাই অনুরোধ করব যে তাদেরকেই সিলেক্ট করা হোক।’

তামিম আরও বলেন, ‘অতীতে আমি অনেকবার দেখেছি কেউ যখন জেলা বা বিভাগ থেকে আসেন ক্রিকেট বোর্ডে। পরবর্তীতে ওনারা ক্রিকেট বোর্ডের ডিরেক্টর হয়ে যান, জেলা-বিভাগকে ভুলে যান। এমন অনেক জেলায় গিয়েছি, আমি কয়েকদিন আগে, বরিশালেও গিয়েছি... এসব জায়গায় স্ট্যান্ডার্ড মানের একটা ক্রিকেট লিগও হয় না। ক্রিকেটকে আমরা বাংলাদেশের সবচেয়ে বড় খেলা মনে করি।’

বোর্ডের দায়িত্ব নিতে যাওয়া সংগঠকদের উদ্দেশে তামিমের বার্তা, ‘সবচেয়ে বড় খেলায় যদি এমনটা হয়, কেউ যদি নিজের জেলা-বিভাগে ক্রিকেটে উন্নতি না করে তাহলে তার বোর্ডে আসার প্রয়োজন নেই।’

অধ্যক্ষ আজিজীকে হয়রানি, শতাধিক জেলা-উপজেলায় মানববন্ধন শিক্ষ…
  • ৩১ অক্টোবর ২০২৬
যে ৯ কারণে নটর ডেম ভালো করত এবং করবে; এই রাজত্ব অতিদ্রুত শে…
  • ৩১ অক্টোবর ২০২৬
এইচএসসি উত্তীর্ণদের ছাত্রদলের অভিনন্দন, অকৃতকার্যদের প্রতি …
  • ৩১ অক্টোবর ২০২৬
এইচএসসিতে ১৯ শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থীই পাস করেননি
  • ৩১ অক্টোবর ২০২৬
থ্যালাসেমিয়া প্রতিরোধ ও চিকিৎসায় চিকিৎসকদের দক্ষ করতে দেশব…
  • ৩১ অক্টোবর ২০২৬
ট্রেইনি অফিসার নিয়োগ দেবে ইস্টার্ন ব্যাংক, আবেদন ৭ নভেম্বর …
  • ৩১ অক্টোবর ২০২৬