নিজের ভবিষ্যদ্বাণী সত্যি করে বিজয়ের ইতিহাস

২০ এপ্রিল ২০২৫, ০৭:৫৪ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০৩:৪৯ PM
এনামুল হক বিজয়

এনামুল হক বিজয় © সংগৃহীত

চলতি বছরের শুরুতেই স্বীকৃত ক্রিকেটে দেশের সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক বনে গিয়েছিলেন এনামুল হক বিজয়। এবার নতুন আরেক মাইলফলকে নাম লেখালেন টপ-অর্ডার এই ব্যাটার। প্রথম বাংলাদেশি হিসেবে তিন সংস্করণ মিলিয়ে স্বীকৃত ক্রিকেটে ৫০তম সেঞ্চুরিতে নাম তুললেন এই ওপেনার। যা দেশের ক্রিকেট ইতিহাসে একক কীর্তি।

এর মধ্য দিয়ে ১১ বছর আগে নিজের করা ভবিষ্যদ্বাণীকে সত্যিতে রূপ দিলেন বিজয়। নিজের ডায়েরির পাতার পাশে সাঁটানো হলুদ এক চিরকুটে লিখে রেখেছিলেন, ‘২০২৫ এর ঐ বছর শেষ হবার আগে আমার সেঞ্চুরি থাকবে ৫০টা।’ উপরে তারিখটি ছিল ৮ এপ্রিল, ২০১৪।

এই ওপেনারের এমন কীর্তির দিনে লিজেন্ডস অব রূপগঞ্জকে ৭ উইকেটে হারিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। রোববার (২০ এপ্রিল) বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে ২২৩ রানের লক্ষ্য তাড়ায় ১ ছক্কা ও ১০টি চারে ১১০ রানের হার না মানা এক ইনিংস সাজিয়েছেন বিজয়। চলতি প্রিমিয়ার লিগে বিজয়ের তৃতীয় সেঞ্চুরি এটি। সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় ৭৬৬ রান নিয়ে শীর্ষে তিনি।

এর আগে, সাইফ হাসান ও তানজিদ হাসান তামিমের ব্যাটে দারুণ শুরু পায় বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে ১০১ রান যোগ করেন তারা। তবে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৩৯ দশমিক ২ ওভারে ২২৩ রানেই গুটিয়ে যায় রূপগঞ্জ। সাইফ ৫২, তামিম ৬৮, আকবর ২৯, আফিফ ৩২ এবং মেহেদী হাসান মারুফ ১৭ রান করেন।

গাজী গ্রুপের হয়ে শেখ পারভেজ ৩৬ রান খরচায় ৫ উইকেট শিকার করেন। ওয়াসি সিদ্দিক নেন ২ উইকেট।

লক্ষ্য তাড়ায় বিজয়ের নেতৃত্বে দুর্দান্ত শুরু পায় গাজী। উদ্বোধনী জুটিতে সাদিকুর রহমানের সঙ্গে ৮১ রান যোগ করেন তিনি। মাঝে শামসুর রহমান শুভ, সাব্বির রহমান, সালমান হোসেন ইমনের সঙ্গে ছোট ছোট জুটি গড়েন। শেষমেশ ইনিংসের ৪১তম ওভারে জয় নিশ্চিত হয় বিজয়দের।

সুপার লিগে গাজী গ্রুপের প্রথম জয় এটি। এর আগে, গুলশান ক্রিকেট ক্লাবের বিপক্ষে ডিএল মেথডে ৩ উইকেটে হেরেছিল গাজী গ্রুপ ক্রিকেটার্স।

৫ দফা দাবিতে মাভাবিপ্রবির পরিবহন অফিসে তালা, আন্দোলনে শিক্ষ…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ নেদারল্যান্ডসে, করুন আবেদন
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
কলকাতায় ভ্রমণকারী বাংলাদেশিদের জন্য যে নির্দেশনা দিল হাইকমি…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে চাকরি, আবেদন ৩০ সেপ…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
মহাবিপর্যয়ের এক সপ্তাহ না পেরোতেই ফের কাঁপল হিমালয়
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে কর্মকর্তা নিয়োগে বিজ্ঞপ্তি,…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬