তামিম ইকবাল লাইফ সাপোর্টে

২৪ মার্চ ২০২৫, ১২:২৫ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০১:০২ PM
তামিম ইকবাল

তামিম ইকবাল © সংগৃহীত

মোহামেডানের হয়ে ডিপিএলের ম্যাচ খেলতে সাভারের বিকেএসপি মাঠে হাজির হয়েছিলেন তামিম ইকবাল। সেখানেই অসুস্থ হয়ে পড়েছেন বাংলাদেশ ক্রিকেট থেকে সদ্যই সাবেক হয়ে যাওয়া এই তারকা ক্রিকেটার। প্রাথমিক অবস্থায় তাকে ঢাকায় আনার জন্য হেলিকপ্টার নেওয়া হলেও পরিস্থিতি মোটেই অনুকূলে ছিল না। শেষ পর্যন্ত সাভারেই জরুরি ভিত্তিতে তাকে হাসপাতালে নেওয়া হয়।  

ডিপিএল সমন্বয়কারী সাব্বির আহমেদ রুবেল জানান, তামিম ইকবাল বর্তমানে সাভারের ফজিলাতুননেসা হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন।

ঢাকা থেকে ইতমধ্যে তার ভাই নাফিস ইকবাল ও স্ত্রী পৌঁছেছেন। মিরপুর থেকে গিয়েছেন বিসিবির পরিচালকরা।

আজ সোমবার (২৪ মার্চ) সাভারের বিকেএসপির ৩ নম্বর মাঠে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে খেলতে নামেন তামিম। শুরুতে মোহামেডানের স্পোর্টি ক্লাবের অধিনায়ক হিসেবে টসও করেছেন। এরপর হঠাৎই বুকে ব্যথা অনুভূত হয় তামিমের।

আরও পড়ুন: সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে আজ বক্তব্য দেবেন সেনাপ্রধান

শুরুতে রাজধানী ঢাকার একটি হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু তামিমের অবস্থা এতটাই খারাপ ছিল যে হেলিকপ্টারে তোলার মতো অবস্থাও ছিল না। পরে তাৎক্ষণিকভাবে সাভারের ফজিলাতুননেসা হাসপাতালে নেওয়া হয়েছে।

তামিম ইকবালের দ্রুত সুস্থতা কামনা করেছেন লিটন কুমার দাস। ফেসবুকে পোস্টে তিনি লেখেন, ‘দ্রুত সুস্থ হন, তামিম ভাই। আপনার দ্রুত সুস্থতা কামনা করছি। আপনার জন্য দোয়া রইল।’

স্টামফোর্ড ইউনিভার্সিটিতে বিনা মূল্যে রুশ ভাষা কোর্সের সনদ …
  • ০১ অক্টোবর ২০২৬
মেধাক্রমে নবম হয়েও ৪৯তম বিসিএসের গেজেটে নেই ইমতিয়াজ, বললেন—…
  • ০১ অক্টোবর ২০২৬
বাদ পড়া ২০ প্রার্থী পেলেন প্রাথমিকের নিয়োগপত্র
  • ০১ অক্টোবর ২০২৬
মাউশির অধীন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পে ফিক্সেশন করতে ত…
  • ০১ অক্টোবর ২০২৬
৪৯তম বিসিএসে হিসাববিজ্ঞানে প্রথম হলেও গেজেট হয়নি, নাহিদ বলল…
  • ০১ অক্টোবর ২০২৬
শাস্তির আওতায় আসছেন এসএসসির খাতা মূল্যায়ন করা ৪ শতাধিক শিক্…
  • ০১ অক্টোবর ২০২৬