সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে আজ বক্তব্য দেবেন সেনাপ্রধান

২৪ মার্চ ২০২৫, ০৯:২৬ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান © সংগৃহীত

সেনাবাহিনীর সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য দেবেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আজ সোমবার (২৪ মার্চ) সকাল ১০ টার পরে ঢাকা সেনানিবাসে আয়োজিত অফিসার্স এ্যাডেসে বক্তব্য দেবেন তিনি। সেনাসদরের এক বার্তায় এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, সেনাবাহিনীর ঢাকাস্থ ইউনিটের জন্য ঢাকার সেনানিবাসের সেনাপ্রাঙ্গনে অফিসার্স এ্যাডেস অনুষ্ঠিত হবে। অন্যান্য ফরমেশন ও মিশন এলাকার অফিসারগণ ভিটিসির মাধ্যমে সংযুক্ত থাকবেন। অনুষ্ঠানে সেনাসদস্যদের পোশাক থাকবে ক্যাপসহ কমব্যাট ইউনিফর্ম।

এতে আরও বলা হয়, সেনাবাহিনী প্রধানের অফিসার্স এ্যাডেসে বাংলাদেশ সেনাবাহিনীর সকল (কর্তব্য ব্যতিত) অফিসার উপস্থিত থাকবেন। ঢাকা এলাকায় কর্মরত সকল অফিসার (প্রেষণে নিয়োজিত এবং ছাত্র অফিসারসহ) অংশগ্রহণ করবেন। স্টেশন সদর দপ্তর ঢাকা প্রেষণে নিয়োজিত অফিসারগণের কোটা বরাদ্দ এবং অংশগ্রহণ নিশ্চিত করবে। মিরপুর (এনডিসি, ডিএসসিএসসি, এমআইএসটি, বিইউপিসহ) এলাকায় কর্মরত সকল অফিসার (প্রেষণে নিয়োজিত এবং ছাত্র অফিসারসহ) অংশগ্রহণ করবেন।

সেনাসদর জানায়, অন্যান্য সকল ফরমেশন/স্টেশন/মিশন এরিয়ার সর্বোচ্চসংখ্যক অফিসার ভিটিসির মাধ্যমে অংশগ্রহণ করবেন (ক্রোড়পত্রক এ উল্লিখিত স্টেশন অনুযায়ী)। মিশন এলাকায় কর্তব্যে নিয়োজিত ব্যক্তিবর্গ ভিটিসির মাধ্যমে অফিসার্স এ্যাড্রেসে অংশগ্রহণ করবেন। সেনাসদর, জিএস শাখা (ওও পরিদপ্তর) মিশন এলাকায় নিয়োজিত অফিসারগণের অংশগ্রহণের ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবেন।

রুয়েটে সিরাত মাহফিল, নাতে রাসূল ও কুইজ প্রতিযোগিতা
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
চ্যাটজিপিটিকেই প্রশ্ন—‘চ্যাটজিপিটি কি ডাউন?’ মিলছিল না সাড়া…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
ধনী হওয়ার কৌশল শেখানো লেখকের নিজেরই ঋণ ১.২ বিলিয়ন ডলার
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
৯ শিক্ষার্থী হয়েছেন শিক্ষক, একজন আছেন সিন্ডিকেটেও
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষ পরীক্ষার কেন্দ্র তালিক…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে প্রাণ হারালেন কলেজছাত্রী
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬