ইউরোপের তিন দেশ থেকে ফেরত পাঠানো হলো ৩৫ বাংলাদেশিকে

২৩ অক্টোবর ২০২৬, ০৪:১০ PM , আপডেট: ২৩ অক্টোবর ২০২৬, ০৪:১৭ PM
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে © সংগৃহীত

ইউরোপের তিন দেশ ইতালি, গ্রিস ও সাইপ্রাস থেকে ৩৫ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। তাদের মধ্যে ইতালি থেকে ১৯ জন, গ্রিস থেকে ১০ জন এবং সাইপ্রাস থেকে ছয়জন রয়েছেন। দেশে ফিরে আসা এসব প্রবাসীকে জরুরি সহায়তা, মানসিক কাউন্সেলিং ও বাড়ি ফেরার জন্য নগদ অর্থ দিয়েছে ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম।

ইমিগ্রেশন পুলিশ ও বিমানবন্দর সূত্রে জানা গেছে, শুক্রবার (২৩ অক্টোবর) সকাল সোয়া ৮টায় বিশেষ চার্টার্ড ফ্লাইটে (পিভিজি ৯৪৪৫) তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

ইউরোপ থেকে ফেরত আসা এসব বাংলাদেশিকে ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাকের যৌথ অর্থায়নে পরিচালিত ‘প্রত্যাশা-২’ প্রকল্পের আওতায় সহায়তা দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে কাউন্সেলিং ও প্রশিক্ষণ শেষে তাদের অর্থনৈতিক সহায়তাও দেওয়া হবে।

সিভিল এভিয়েশন সিকিউরিটি ও প্রবাসীকল্যাণ ডেস্কের যৌথ সহযোগিতায় এ উদ্যোগ বাস্তবায়িত হয়। এ সময় কর্মসূচি পরিদর্শনে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয় ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা।

ব্র্যাকের সহযোগী পরিচালক শরিফুল হাসান বলেন, গত কয়েক বছরে ইউরোপ থেকে ফেরত আসা বাংলাদেশিদের মধ্যে ইতালি, গ্রিস ও জার্মানি থেকে আসা মানুষের সংখ্যা বেশি। দেশে ফেরার পর বিমানবন্দরে তাদের জরুরি সহায়তা ও কাউন্সেলিং দেওয়া হয়। পরে অর্থনৈতিক সহায়তার মাধ্যমে নতুন করে ঘুরে দাঁড়ানোর সুযোগ তৈরি করা হয়।

তিনি আরও বলেন, ঝুঁকি নিয়ে যেন মানুষ ইউরোপে না যান, সে জন্য সারা দেশে সচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে। পাশাপাশি ইউরোপ বৈধভাবে বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার উদ্যোগ নিয়েছে।

ইউরোপে অনিয়মিতভাবে অবস্থানরত বাংলাদেশিদের দেশে ফেরত আনার বিষয়ে ২০১৭ সালে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরস (এসওপি) চুক্তি করে বাংলাদেশ সরকার। এর আওতায় এ পর্যন্ত প্রায় পাঁচ হাজার বাংলাদেশি দেশে ফিরেছেন। তাদের মধ্যে সাইপ্রাস, ইতালি, রোমানিয়া ও ফ্রান্স থেকে আসা মানুষের সংখ্যা বেশি।

বাংলাদেশের জন্ম ইতিহাসের সঙ্গে সশস্ত্রবাহিনীর ইতিহাস অঙ্গাঙ…
  • ২১ নভেম্বর ২০২৬
ক্যানসারের চতুর্থ স্টেজে শামীম ওসমান
  • ২১ নভেম্বর ২০২৬
কাপড়ের ব্যাগে ৭২ লাখ টাকার ইয়াবা নিয়ে বাসের জন্য অপেক্ষা, ও…
  • ২১ নভেম্বর ২০২৬
প্রার্থীদের পাশ কাটিয়ে ভোটের সময় বাড়াল নির্বাচন কমিশন 
  • ২১ নভেম্বর ২০২৬
ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ, বিক্ষোভ শিক্ষার্থীদের 
  • ২১ নভেম্বর ২০২৬
রাতে ঘুম হচ্ছে না, মেনে চলুন এই অভ্যাসগুলো
  • ২১ নভেম্বর ২০২৬
diuimage