২৭ নাকি ২৮ মে— কবে উদযাপিত হবে ঈদ, জানা গেল

০৬ মে ২০২৬, ০৪:৪২ PM , আপডেট: ০৬ মে ২০২৬, ০৫:৩৩ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

পাকিস্তান আর আরব আমিরাতসহ বিশ্বের অনেক পবিত্র দেশ ঈদ উল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে। সেই হিসাবে মধ্যপ্রাচ্যসহ বিশ্বের অনেক জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী আগামী ২৭ মে ঈদ উদ্‌যাপনের সম্ভাবনার কথা রয়েছে। দেশে ঈদ উদযাপনের সম্ভাব্য তারিখ হতে পারে ২৮ মে।

জানা গেছে, সৌদি আরবের সরকারি ক্যালেন্ডার ‘উম আল কুরা’ অনুযায়ী আগামী ২৭ মে দেশটিতে পবিত্র ঈদুল আজহা পালিত হবে। সৌদির ক্যালেন্ডারে লেখা আছে, আগামী ১৬ মে দেশটিতে আরবি জিলকদ মাসের ২৯তম দিন হবে। আর ১৭ মে হবে জিলকদের ৩০ তম দিন। অর্থাৎ সেখানে জিলকদ মাস ৩০ দিন পূর্ণ করবে। সে হিসেবে ঈদ হবে ২৭ মে।

এদিকে পাকিস্তান জানিয়েছে আগামী ২৭ মে দেশটিতে পবিত্র ঈদুল আজহা পালিত হতে পারে। আর যুক্তরাজ্য ও ইউরোপে নতুন চাঁদ দেখার ওপর নির্ভর করে ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী ২৭ মে বুধবার অথবা ২৮ মে বৃহস্পতিবার ঈদুল আজহা শুরু হবে বলে জানিয়েছে শীর্ষস্থানীয় মিডিয়া প্ল্যাটফর্ম হাইফেন অনলাইন।
আর সংযুক্ত আরব আমিরাতের হিসাবে হজ বা আরাফাতের দিন পড়বে ২৬ মে। আর পবিত্র ঈদুল আজহা পালিত হবে ২৭ মে।

 দেশে সাধারণত মধ্যপ্রাচ্যের দেশগুলোর এক দিন পরই ঈদ উদ্‌যাপন হয়। সে হিসেবে আগামী ২৮ মে বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা হওয়ার সম্ভাবনা রয়েছে। ইসলামি বর্ষপঞ্জি অনুযায়ী, জিলকদ মাসের পরের মাস হলো জিলহজ এবং মাসটির ১০ তারিখে উদ্‌যাপিত হয় পবিত্র ঈদুল আজহা।

তবে চাঁদ দেখার ওপর নির্ভর করেই নির্ধারিত হবে জিলহজ মাসের শুরু এবং ঈদুল আজহার সঠিক দিন ঘোষণা করবে জাতীয় চাঁদ দেখা কমিটি।

ইনচার্জ নিয়োগ দেবে এসএ গ্রুপ, কর্মস্থল চট্টগ্রাম, আবেদন ১৩ …
  • ১৫ অক্টোবর ২০২৬
স্কুল-কলেজের ম্যানেজিং কমিটি গঠনের কার্যক্রম স্থগিত গভীর ষড়…
  • ১৫ অক্টোবর ২০২৬
যশোর শিক্ষা বোর্ডের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠােনে ম্যানে…
  • ১৫ অক্টোবর ২০২৬
‎প্রকাশিত হলো স্যার এ. এফ. রহমান হল সংসদের বার্ষিক ম্যাগাজি…
  • ১৫ অক্টোবর ২০২৬
ডাকসু নেতা মুসাদ্দিকের প্রচেষ্টা, চুরি হওয়া মুঠোফোন ফিরে পে…
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজার ছুটির আগে সাজেক ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার
  • ১৫ অক্টোবর ২০২৬