পুসাকের ঈদ পুনর্মিলনী, সংবর্ধনা ও কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত

২৪ মার্চ ২০২৬, ০৩:২৬ PM
ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান © সৌজন্য প্রাপ্ত

পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন অব ছাগলনাইয়া (পুসাক) এর উদ্যোগে ঈদ পুনর্মিলনী, সংবর্ধনা অনুষ্ঠান ও কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ মার্চ) ছাগলনাইয়ার গ্রীন লাউঞ্জ রেস্টুরেন্টে দিনব্যাপী এ আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের অংশগ্রহণে মিলনমেলায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সী রফিকুল আলম মজনু। তিনি পুসাকের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তরুণদের ঐক্যবদ্ধ হয়ে সমাজ উন্নয়নে কাজ করার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. হুমায়ুন কবির বুলবুল, এএসএম মহিউদ্দিন বুলবুল, নুরুল হাসান খোকা, সাইফ উদ্দিন আহমেদ, অধ্যাপক আমান উল্ল্যাহ মজুমদার, হারুন-উর রশিদ, আনোয়ার হোসেন, জাকির হোসেন, দিল আফরোজ, মশিউর রহমান খোকন, এজিএম নিয়াজ উদ্দিন, ড. আহমেদ কামরুজ্জামান মজুমদার, উমাশা উমায়ুন মনি, শহিদুল ইসলাম চৌধুরি ও কাজি আব্দুল আজিজসহ বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসাদুজ্জামান মজুমদার, মাঈন উদ্দিন, কামরুল হাসান বিপ্লব, আরিফ হোসেন, আজিম উদ্দিন, ডা. ওমর ফারুক, সাইদুল ইসলাম, নাফিস ইমতিয়াজ শিমুল, সাইফুল ইসলাম খাঁনসহ আরও অনেকে।

গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন এবিএম নিজাম উদ্দিন, শেখ কামাল, নিজাম উদ্দিন সজিব মজুমদার, আব্দুল আউয়াল চৌধুরি ও পিনু শিকদার।

অনুষ্ঠানের অংশ হিসেবে পুসাকের আগামি কার্যবছরের জন্য নির্বাহী পরিষদ গঠনে নির্বাচন অনুষ্ঠিত হয়। একই সঙ্গে উপজেলার গুণীজনদের সম্মাননা প্রদান এবং দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন ভবিষ্যতে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ জোরদারের মাধ্যমে এলাকার সামাজিক ও শিক্ষাবিষয়ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আর্জেন্টিনার জামাই হলেন পর্তুগিজ তারকা রোনালদো
  • ১২ আগস্ট ২০২৬
এক ঘণ্টা পর আবার ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু
  • ১২ আগস্ট ২০২৬
দেশের একাধিক জেলায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
  • ১২ আগস্ট ২০২৬
পে-স্কেল ও জাতীয়করণসহ ১০ দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের কর্মসূ…
  • ১২ আগস্ট ২০২৬
নিজ বাড়িতে স্বামী-স্ত্রীসহ ৩ জনের গলা কাটা লাশ, সবশেষ যা জা…
  • ১২ আগস্ট ২০২৬
বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ
  • ১২ আগস্ট ২০২৬