ঈদযাত্রা: আজ বিক্রি হবে ১৪ জুনের ফিরতি টিকিট

০৪ জুন ২০২৫, ০৭:২৫ AM , আপডেট: ১১ জুন ২০২৫, ০১:২২ PM
ট্রেনের টিকিট

ট্রেনের টিকিট © ফাইল ফটো

ঈদুল আজহা শেষে ঘরমুখো মানুষের ফেরার সুবিধার্থে আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম হিসেবে বিক্রি করছে বাংলাদেশে রেলওয়ে। আজ বুধবার (৪ জুন) বিক্রি করা হচ্ছে আগামী ১৪ জুনের ট্রেনের টিকিট। এদিন সকাল ৮টায় বিক্রি শুরু হবে ট্রেনগুলোর অনলাইনে টিকিট বিক্রি।

ঈদ উপলক্ষ্যে রেলওয়ের নেওয়া কর্মপরিকল্পনা থেকে জানা গেছে, আন্তঃনগর ট্রেনের ৯ জুনের আসনের টিকিট বিক্রি করা হয়েছে ৩০ মে; ১০ জুনের আসনের টিকিট বিক্রি হয়েছে ৩১ মে; ১১ জুনের আসনের টিকিট বিক্রি হয়েছে ১ জুন; ১২ জুনের আসনের টিকিট বিক্রি হয়েছে ২ জুন; ১৩ জুনের আসনের টিকিট বিক্রি হয়েছে ৩ জুন; ১৪ জুনের আসনের টিকিট বিক্রি হবে আজ ৪ জুন এবং ১৫ জুনের আসনের টিকিট বিক্রি হবে ৫ জুন।

আরও জানা গেছে, ঈদের পরে ৭ দিনের ট্রেনের আসনের টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম হিসেবে বিক্রি করা হচ্ছে। এসময় কেনা টিকিটগুলো যাত্রীরা রেলওয়েকে ফেরত দিতে পারবেন না। প্রতিজন টিকিটপ্রত্যাশী ৪টি আসনের টিকিট একবার একসঙ্গে কিনতে করতে পারবেন। একটির বেশি আসনের টিকিট কিনলে সহযাত্রীদের নাম টিকিট কেনার সময় লিখতে হবে।

 

মেট্রোরেলে ইন্টার্নশিপের সুযোগ, মিলবে মাসিক ভাতা ও সনদ, আবে…
  • ০৪ অক্টোবর ২০২৬
মানসিক ভারসাম্যহীন স্ত্রীকে ৩ মাস পর খোঁজে পেয়ে কান্নায় ভে…
  • ০৪ অক্টোবর ২০২৬
জুনিয়র বৃত্তি পরীক্ষার নতুন নীতিমালা প্রকাশ করল শিক্ষা মন্ত…
  • ০৪ অক্টোবর ২০২৬
ঢাবির ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি, থাকবেন রাষ্ট্রপতি-প্রধানমন…
  • ০৪ অক্টোবর ২০২৬
মিডফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা মামলার প্রধান আসামির জাম…
  • ০৪ অক্টোবর ২০২৬
সাড়ে ৬ লাখ শিক্ষকের চাকরি জাতীয়করণে আয়-নিট ব্যয়ের সমীকরণ …
  • ০৪ অক্টোবর ২০২৬