বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় কলেজ ছাত্রীকে ছুরিকাঘাত

১০ মার্চ ২০২২, ০৬:৪৯ PM
চিকিৎসাধীন কলেজ ছাত্রী

চিকিৎসাধীন কলেজ ছাত্রী © সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় মারজিয়া (১৮) নামে এক কলেজ ছাত্রীকে ছুরিকাঘাত করা হয়েছে। পরে তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বৃহস্পতিবার (১০ মার্চ) উপজেলার বরমী ইউনিয়নে বরমী বালুঘাটে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত মামুন (২৫) বরমী ইউনিয়নের মাইজপাড়ার আজগর আলীর ছেলে। আহত মারজিয়া একই ইউনিয়নের বরমী বেপারীপাড়ার মাসুদের মেয়ে এবং বরমী কলেজের উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

আহত ছাত্রী জানান, কলেজে যাওয়া-আসার সময় মামুন রাস্তায় প্রায়ই উত্ত্যক্ত করতো। মাস খানেক আগে মামুন আমার বাসায় বিয়ের প্রস্তাব পাঠায়। কিন্তু বাবা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে দেন। এ ঘটনায় তার মাঝে তীব্র ক্ষোভ ছিল।

মারজিয়া আরও জানায়, দুপুরে কলেজ থেকে ফেরার পথে মামুন হঠাৎ এসে আমার পথ গতিরোধ করে। তাকে এড়িয়ে গেলে সে এসে প্রথমে ছুরি দিয়ে আঘাত করে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ওই কলেজ ছাত্রী প্রথম আঘাতটি ঠেকাতে পারলেও ২য় ও ৩য় আঘাতে মারাত্মকভাবে জখম হয়। পরে উদ্ধার করে তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

আরও পড়ুন : জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষ পর্বের পরীক্ষা শুরু ১০ মে

কলেজের অধ্যক্ষ নুরুজ্জামান খান জানান, ঘটনাটি শুনে স্থানীয় হাসপাতালে গিয়েছিলাম। পরে তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মাহমুদা জানান, প্রাথমিক চিকিৎসা শেষে তাকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। ওই ছাত্রীর হাত, বুক ও পেটে ধারালো কিছুর আঘাতের চিহ্ন রয়েছে। তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

শ্রীপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) ইমতিয়াজ মাহফুজ ভুঁইয়া জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনো লিখিত অভিযোগ পাইনি। পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাগেরহাটে ফিলিং স্টেশনে হামলা-ভাঙচুর, যুবদল নেতা গ্রেপ্তার
  • ২৩ মার্চ ২০২৬
ঈদের টানা ছুটিতে পর্যটনের স্বর্গরাজ্য খাগড়াছড়িতে উপচে পড়া ভ…
  • ২৩ মার্চ ২০২৬
দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল প্রবাসীর
  • ২৩ মার্চ ২০২৬
ঘরে ঢুকে গুলি, বিএনপি নেতা ও তার মা গুরুতর আহত
  • ২৩ মার্চ ২০২৬
দুই পক্ষের বিরোধ মেটাতে গিয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
  • ২৩ মার্চ ২০২৬
ভৈরবে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপের নিচে, নিহত ৩
  • ২৩ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence