মুঠোফোন নিয়ে এইচএসসি পরীক্ষা, ১৪ পরীক্ষার্থী বহিষ্কার

০৯ ডিসেম্বর ২০২১, ১০:২৭ PM
চাটখিল সরকারি উচ্চ বিদ্যালয়

চাটখিল সরকারি উচ্চ বিদ্যালয় © সংগৃহীত

নোয়াখালীর চাটখিল উপজেলায় মুঠোফোন নিয়ে এইচএসসি পরীক্ষা দেওয়ার অপরাধে ১৪ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) দুপুরে চাটখিল সরকারি উচ্চ বিদ্যালয়ের পরীক্ষাকেন্দ্রে এ ঘটনা ঘটে।

বহিষ্কৃত ১৪ পরীক্ষার্থী চাটখিল পাঁচগাঁও মাহবুব সরকারি কলেজের শিক্ষার্থী।

চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এএসএম মোসা বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি বলেন, দুপুর আড়াইটার দিকে চাটখিল সরকারি উচ্চ বিদ্যালয়ের পরীক্ষাকক্ষে এইচএসসির উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্র এবং ফিন্যান্স ব্যাংকিং ও বীমা প্রথম পত্রের পরীক্ষা চলছিল। পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে গিয়ে ছাত্রদের সঙ্গে মুঠোফোন থাকার বিষয়টি টের পেয়ে ১৪ পরীক্ষার্থীকে তাৎক্ষণিক বহিষ্কার করা হয়েছে। এ ছাড়াও মোবাইল ফোনগুলো জব্দ করা হয়েছে।

রাজনীতিতে মূল্যায়নের মাপকাঠি: শিক্ষাগত যোগ্যতা নাকি দলের প্…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি নিষিদ্ধ আবাসিক হলে ছাত্রদলের কর্মসূচি, উপস্থিত শাবি…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
বেরোবিতে ১২০০ শিক্ষার্থী নিয়ে শিবিরের নবীনবরণ ও ক্যারিয়ার গ…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীর এক কলেজের মসজিদ থেকে জঙ্গি সন্দেহে ২৩ জন আটক
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পর্যায়ের কারাতে প্রতিযোগিতায় বিএইউএসটি শিক্ষার্থীর ব্…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
পরীক্ষায় নকল—শাস্তি পাওয়া ৬৪ শিক্ষার্থীর মধ্যে রয়েছেন নিষিদ…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬