চলতি বছরের প্রথম দশদিনে রেমিট্যান্স এলো ১৩ হাজার ৭৮৩ কোটি টাকা 

১১ জানুয়ারি ২০২৬, ০৭:৫৭ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © টিডিসি সম্পাদিত

চলতি বছরের প্রথমেই দেশে রেমিট্যান্স আসার প্রবাহ বেড়েছে। জানুয়ারির প্রথম ১০ দিনে দেশে এসেছে এক হাজার ১২৭ মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ১৩ হাজার ৭৮৩ কোটি ২১ লাখ টাকা (১ ডলারে ১২২.৩০ টাকা ধরে)।

রবিবার (১১ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন। কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, গেল বছরের প্রথম দশদিনে দেশে এসেছিলো ৭১৭ মিলিয়ন মার্কিন ডলার। চলতি বছরে একই সময়ে আসা রেমিট্যান্সের পরিমাণ গত বছরের তুলনায় ৫৭ দশমিক ২ শতাংশ বেশি।

এদিকে শনিবার (১০ জানুয়ারি) একদিনেই দেশে এসেছে ৫৭ মিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ৬৯৭ কোটি ১১ লাখ টাকা।  

প্রসঙ্গত, চলতি অর্থবছরে (২০২৫-২০২৬) এখন পর্যন্ত দেশে আসা প্রবাসী আয়ের পরিমাণ ১৭ হাজার ৩৯২ মিলিয়ন মার্কিন ডলার, গত অর্থবছরে একই সময়ে এই পরিমাণ ছিল ১৪ হাজার ৪৯৩ মিলিয়ন মার্কিন ডলার। অতএব এই অর্থবছরে এখন পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ ২০ শতাংশ বেড়েছে।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9