এবার জানা গেল এইচএসসি পরীক্ষার সময়

১১ জানুয়ারি ২০২৬, ০৭:৫২ PM , আপডেট: ১১ জানুয়ারি ২০২৬, ০৮:০৬ PM
কেন্দ্রে এইচএসসির পরীক্ষার্থীরা

কেন্দ্রে এইচএসসির পরীক্ষার্থীরা © ফাইল ফটো

আগামী এপ্রিল মাসের শেষ সপ্তাহে শুরু হতে যাচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। আর এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে জুনের শেষ সপ্তাহে। এইচএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু হবে আগামী ১ মার্চ থেকে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে শিক্ষা বোর্ড।

স্বাভাবিক শিক্ষাসূচি অনুযায়ী, প্রতি বছর ফেব্রুয়ারিতে এসএসসি এবং এপ্রিলে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হতো। কিন্তু করোনা মহামারির প্রভাব এবং পরবর্তী সময়ে বিভিন্ন পরিস্থিতির কারণে গত কয়েক বছর ধরে এই সূচি বজায় রাখা সম্ভব হয়নি।

এবারও জাতীয় নির্বাচন এবং পবিত্র রমজান মাসের কথা বিবেচনা করে এসএসসি পরীক্ষা এপ্রিলের শেষ সপ্তাহে পিছিয়ে নেওয়া হয়েছে। ইতিমধ্যে এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী (টেস্ট) পরীক্ষা এবং ফরম পূরণের কাজ শেষ হয়েছে। এখন চলছে পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খন্দকার এহসানুল কবির সাংবাদিকদের বলেন, ‘আমাদের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। টেস্ট পরীক্ষা ও ফরম পূরণসহ প্রাথমিক কাজগুলো মোটামুটি শেষের দিকে। যদি মাঠপর্যায় থেকে কোনো বিশেষ অনুরোধ আসে, তবে ফরম পূরণের জন্য হয়তো দু-একদিন সময় বাড়ানো হতে পারে।’

এইচএসসি পরীক্ষার বিষয়ে তিনি আরও বলেন, ‘১ মার্চ থেকে এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণ শুরু হবে। আমরা আশা করছি এক থেকে দুই সপ্তাহের মধ্যে পুরো প্রক্রিয়াটি শেষ করে ফেলতে পারব।’

ইয়াবা নিয়ে কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক ২
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা না পেয়ে চিকিৎসককে হত্যার হুমকি, দেশীয় অস্ত্রসহ আটক ৭
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
আরব আমিরাতকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ কারা
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে জবিতে বিক্ষোভ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘে সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন পররাষ্ট্রমন…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ভাইবায় নম্বর বৃদ্ধির প্রতিবাদে কাল কুবিতে মানববন্ধন
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9