এইচএসসির টেস্ট পরীক্ষার ফল প্রকাশের নতুন তারিখ নির্ধারণ

০৬ জানুয়ারি ২০২৬, ০৩:০৬ PM
পরীক্ষার হল

পরীক্ষার হল © ফাইল ছবি

চলতি বছরের এইচএসসির টেস্ট পরীক্ষার ফল প্রকাশের তারিখ ফের পরিবর্তন করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। মঙ্গলবার (৬ জানুয়ারি) প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ফল প্রকাশ করা হবে আগামী ২৬ ফেব্রুয়ারির মধ্যে। এর আগে, আরও দুই বার ফল প্রকাশের তারিখ ঘোষণা করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল বোর্ড। 

নতুন বিজ্ঞপ্তিতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার আওতাধীন উচ্চমাধ্যমিক পর্যায়ের সব প্রতিষ্ঠানপ্রধান ও সংশ্লিষ্ট সবাইকে জানানো যাচ্ছে যে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা গ্রহণ শেষে ফলাফল আগামী ২৬ ফেব্রুয়ারির মধ্যে প্রকাশ করতে হবে। পরীক্ষার ফরম পূরণ আগামী ১ মার্চ থেকে শুরু হবে। ফরম পূরণের সময়সূচিসহ পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি যথাসময়ে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে 

এতে উল্লেখ করা হয়, এতদ্বারা ঢাকা শিক্ষা বোর্ডের পত্র নং ঢাবো/পনি/৬৫০, তারিখ: ০৪/০১/২০২৬ খ্রি.-এর বিজ্ঞপ্তিটি বাতিল করা হলো। বিষয়টি অতীব জরুরি।

এদিকে গত ৪ জানুয়ারি প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা গ্রহণ শেষে ফলাফল আগামী ১০ মার্চের মধ্যে প্রকাশ করতে হবে। পরীক্ষার ফরম পূরণ আগামী ১১ মার্চ থেকে শুরু হবে। 

এর আগে, গত ২৬ নভেম্বর প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এইচএসসির টেস্ট পরীক্ষার ফল ২৬ ফেব্রুয়ারি এবং ফরম পূরণ আগামী ১ মার্চ থেকে শুরু হবে বলে জানানো হয়েছিল। 

ইয়াবা নিয়ে কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক ২
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা না পেয়ে চিকিৎসককে হত্যার হুমকি, দেশীয় অস্ত্রসহ আটক ৭
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
আরব আমিরাতকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ কারা
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে জবিতে বিক্ষোভ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘে সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন পররাষ্ট্রমন…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ভাইবায় নম্বর বৃদ্ধির প্রতিবাদে কাল কুবিতে মানববন্ধন
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9