৬ কারণে বাদ এইচএসসির ১৪ কেন্দ্র, তালিকা দেখুন এখানে

১২ মার্চ ২০২৬, ০২:১৬ PM
পরীক্ষার হল

পরীক্ষার হল © সংগৃহীত

ছয় কারণে আসন্ন ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় ১৪টি কেন্দ্র বাতিল করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। বৃহস্পতিবার (১২ মার্চ) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতিষ্ঠানের আবেদনের ভিত্তিতে, প্রশাসনিক পুনর্বিন্যাস, শিক্ষার্থী স্বল্পতা, প্রতিষ্ঠানে ল্যাব না থাকা, জেলা প্রশাসকের সুপারিশ ও স্থানীয় প্রশাসনের সুপারিশে কলেজকে অন্যত্র স্থানান্তর- এসব কারণে এবারের এইচএসসি পরীক্ষায় কেন্দ্র তালিকা ১৪টি কলেজকে বাদ দেওয়া হয়েছে। 

আরেকটি বিজ্ঞপ্তিতে বোর্ড জানিয়েছে, এবারের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য নতুন করে ১৩টি কেন্দ্রকে অনুমোদন দেওয়া হয়েছে। 

উল্লেখ্য, এ বছর ঢাকা বোর্ডের আওতায় মোট ৩১৬টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৩০৮টি কেন্দ্র দেশে এবং ৮টি কেন্দ্র বিদেশে। কেন্দ্র সংক্রান্ত কোনো আপত্তি থাকলে আগামী ৩০ মার্চের মধ্যে তা বোর্ডে জানাতে হবে। 

বাতিল কেন্দ্র তালিকা দেখুন এখানে

নেপালে ভয়াবহ বন্যার ৩৭ দিন পর এক মালয়েশিয়ানকে জীবিত উদ্ধার
  • ০৪ অক্টোবর ২০২৬
দুই মোটরসাইকেল ও নসিমনের সাথে ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ৩ …
  • ০৪ অক্টোবর ২০২৬
পরপর তিন ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানীসহ দেশের কয়েকটি অঞ্চল
  • ০৪ অক্টোবর ২০২৬
বিএনপির সম্মেলন থেকে ফেরার পথে ছাত্রদল নেতার মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
রুয়েটে আবাসিক হলে লিফট চালুর দাবিতে উপাচার্যের বাসভবনে শিক…
  • ০৪ অক্টোবর ২০২৬
মহিলা ইউপি সদস্যের বাড়িতে অনৈতিক কর্মকাণ্ড, যুবক-যুবতী আটক
  • ০৪ অক্টোবর ২০২৬