এবার একযোগে ১২ এনসিপি নেতার পদত্যাগ

১১ জানুয়ারি ২০২৬, ০৭:৪৪ PM
সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা

সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা © সংগৃহীত

বাগেরহাটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১২ জন নেতা একযোগে পদত্যাগ করেছেন। রবিবার (১১ জানুয়ারি) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেন তারা।

পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন এনসিপির বাগেরহাট সদর উপজেলা প্রধান সমন্বয়কারী মো. আলী হোসেন ও যুগ্ম সমন্বয়কারী কাজী মাহফুজুনর রহমানসহ মোট ১২ জন নেতা। পদত্যাগ করা অন্য নেতারা হলেন- সদর উপজেলার সদস্য আশিকুর রহমান (সুমন), শেখ রাসেল, শেখ মিজানুর রহমান, মো. হাসান শেখ, মো. শহিদুল ইসলাম, শেখ জাহিদুল ইসলাম, শেখ নাবিল হোসেন, মো. জনি, মুনিয়া আক্তার জেনি ও মো. রাতুল আহসান।

সংবাদ সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে এনসিপির বাগেরহাট সদর উপজেলা প্রধান সমন্বয়কারী ও অবসরপ্রাপ্ত সেনাসদস্য মো. আলী হোসেন বলেন, ‘২৪-এর গণঅভ্যুত্থানের যে অঙ্গীকার ও নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে জাতীয় নাগরিক পার্টির জন্ম হয়েছিল, বর্তমান প্রেক্ষাপট ও রাজনৈতিক সমীকরণে তার সঙ্গে স্পষ্ট অসামঞ্জস্যতা পরিলক্ষিত হচ্ছে। যে অঙ্গীকার ও স্বপ্ন নিয়ে আমরা পথচলা শুরু করেছিলাম, তার ব্যত্যয় ঘটেছে।’

তিনি আরও বলেন, ‘আমার ব্যক্তিগত রাজনৈতিক দর্শনের সঙ্গে এনসিপির বর্তমান রাজনৈতিক দর্শনের সংঘর্ষ থাকায় এবং ব্যক্তিগত কারণ বিবেচনায় নিয়ে আমি এনসিপির বাগেরহাট সদর উপজেলা প্রধান সমন্বয়কারী পদসহ দল থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।’

এসময় অন্যান্য পদত্যাগী নেতারাও তার সিদ্ধান্তের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9