ধূমপায়ী শিক্ষার্থীদের ভর্তি নিচ্ছে না নটরডেম কলেজ

০২ জুন ২০২০, ১১:২০ PM
নটরডেম কলেজ

নটরডেম কলেজ © ফাইল ফটো

কাল থেকে শিক্ষার্থী ভর্তির আবেদন শুরু করবে নটরডেম কলেজে। করোনাভাইরাসের কারণে এবার ভর্তি পরীক্ষা ছাড়াই জিপিএ’র ভিত্তিতে ভর্তি কার্যক্রম সম্পন্ন করবে কলেজ কর্তৃপক্ষ। ইতোমধ্যেই এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কলেজটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষার্থীদের এসএসসির প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী কলেজে ভর্তি করা হবে। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আগামী ৩ জুন থেকে ১১ জুন পর্যন্ত বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক শাখায় কলেজের ওয়েবসাইটে ভর্তির আবেদন করতে পারবেন।

তবে বিজ্ঞপ্তিতে অন্যান্য শর্তের সঙ্গে আরো একটি শর্ত জুড়ে দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। এতে বলা হয়েছে, যে সকল ছাত্র কলেজ কর্তৃক নির্ধারিত ‘ইউনিফরম’ পরিধান ও নিয়মিত ক্লাস করতে চায় না এবং যারা ধূমপান করে, তাদের আবেদন করার প্রয়ােজন নেই ।

ভর্তির বিজ্ঞপ্তি দেখতে নিচের ছবিতে ক্লিক করুন

বিয়ের আগে রক্ত পরীক্ষা করা কোনো খারাপ বিষয় নয়: স্বাস্থ্যমন্…
  • ৩১ জুলাই ২০২৬
জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে সাতক্ষীরায় ছা…
  • ৩১ জুলাই ২০২৬
নেত্রকোনার লিজাকে বিয়ে করে চীনের ওয়্যাং সুলিন এখন নুর উদ্দিন
  • ৩১ জুলাই ২০২৬
রাজধানীর এক থানা থেকে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার, …
  • ৩১ জুলাই ২০২৬
প্রাইম ইউনিভার্সিটিতে প্রযুক্তির পরিবর্তন ও ক্যারিয়ার গঠনে …
  • ৩১ জুলাই ২০২৬
‘ফ্যাসিবাদের শুধু নাম বদলেছে, চরিত্র একই আছে’: মিয়া গোলাম প…
  • ৩১ জুলাই ২০২৬