জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশনায় জাতীয় আইন কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি

২৯ আগস্ট ২০২৬, ১২:৪৬ PM
জাতীয় আইন কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি

জাতীয় আইন কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি © টিডিসি ফটো

পরিবেশ রক্ষা ও শিক্ষার্থীদের সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ বিনির্মাণে সচেতন করে গড়ে তোলার লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ মনিটরিং অ্যান্ড এভালুয়েশন দপ্তরের নির্দেশনায় রাজধানীর মগবাজারে অবস্থিত জাতীয় আইন কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ পালন করা হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট ২০২৬) বিকেলে কলেজের আশপাশের এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। কলেজের অধ্যক্ষের উদ্যোগ ও অনুমোদনে কলেজের হিতৈষী সদস্যের নেতৃত্বে কর্মসূচিতে কলেজের শিক্ষক ও ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম পর্বের শিক্ষার্থীরা অংশ নেন।

কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষকরা বলেন, ‘সুন্দর বাংলাদেশ গড়তে এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সম্মিলিতভাবে কাজ করতে হবে। আজকের এই চারা রোপণ কেবল একটি কর্মসূচি নয়, এটি আমাদের সুন্দর ভবিষ্যতের জন্য একটি অঙ্গীকার।’

আরও দেখুন: স্বর্ণের দামে বড় পতন, ভরিতে এখন কত?

এ সময় শিক্ষার্থীরা উৎসাহের সঙ্গে বিভিন্ন ধরনের চারা রোপণ করেন। একই সঙ্গে সবুজ ও সুন্দর বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তারা।

অভিযুক্ত অটোরিকশাচালক ছিলেন ঘরজামাই, যেভাবে উদ্ধার হলো আইফোন
  • ১০ অক্টোবর ২০২৬
বিকাশের টাকার গাড়িতে হামলা, গুলিবিদ্ধ ম্যানেজার; ৩ কোটি টাক…
  • ১০ অক্টোবর ২০২৬
ছাত্রত্ব নেই তবুও বহিষ্কার, এটা হাস্যকর সুপারিশ: রাবি শিবির…
  • ১০ অক্টোবর ২০২৬
শেখ হাসিনার মতো দিল্লিতেও ইন্টারনেট বন্ধের নির্দেশ মোদি সরক…
  • ১০ অক্টোবর ২০২৬
দোকানে ১৫ মিনিট আইফোনে চার্জ দিয়েছিল তাজমিন, তখন কী ঘটেছিল …
  • ১০ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তারের পর বহিষ্কার যুবদল নেতা
  • ০৯ অক্টোবর ২০২৬