বাঙলা কলেজের অধ্যক্ষ নিয়োগের এক ঘণ্টা পরই বাতিল

২৮ আগস্ট ২০২৬, ১২:১৫ AM , আপডেট: ২৮ আগস্ট ২০২৬, ১২:১৬ AM
বাঙলা কলেজের অধ্যক্ষ নিয়োগের এক ঘণ্টা পরই বাতিল

বাঙলা কলেজের অধ্যক্ষ নিয়োগের এক ঘণ্টা পরই বাতিল © সংগৃহীত

রাজধানীর সরকারি বাঙলা কলেজের অধ্যক্ষ হিসেবে অধ্যাপক হাফসা বেগমকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারির এক ঘণ্টার ব্যবধানে তা বাতিল করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় এক প্রজ্ঞাপনে তার নিয়োগ বাতিল করা হয়।

প্রজ্ঞাপনে ‘প্রশাসনিক কারণ’ দেখিয়ে তার বদলির আদেশ বাতিল করেছে মন্ত্রণালয়। এ নিয়ে শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের মধ্যে চলছে নানা আলোচনা-সমালোচনা।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ শাখার উপ-সচিব এএসএম শাহরিয়ার জাহানের সই করা প্রজ্ঞাপনে গতকাল বিকেলে হাফসা বেগমকে সরকারি বাঙলা কলেজে নিয়োগ দেওয়ার কথা বলা হয়। প্রজ্ঞাপনের তথ্যমতে, বর্তমানে হাফসা বেগম মোহাম্মদপুর সরকারি কলেজে অধ্যক্ষ পদে দায়িত্ব পালন করছেন। তিনি শিক্ষা ক্যাডারের কর্মকর্তা ও বাংলা বিভাগের অধ্যাপক।

কিছুক্ষণ পরই মন্ত্রণালয়ের একই শাখার যুগ্মসচিব সাইয়েদ এ জেড এম মোরশেদ আলীর সই করা আলাদা প্রজ্ঞাপনে হাফসা বেগমের নিয়োগ বাতিল করা হয়। বাতিলের আদেশের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, মোহাম্মদপুর সরকারি কলেজের অধ্যক্ষ হাফসা বেগমের (অধ্যক্ষ হিসেবে সরকারি বাঙলা কলেজ, ঢাকায় বদলির আদেশাধীন) বদলি বা পদায়নের আদেশটি প্রশাসনিক কারণে নির্দেশক্রমে বাতিল করা হলো।

বিষয়টি নিয়ে শিক্ষা ক্যাডার কর্মকর্তারা জানান, অধ্যাপক হাফসা বেগমের পরিবার জামায়াত সংশ্লিষ্টতার গুঞ্জন রয়েছে। এ কারণে সরকারি বাঙলা কলেজে অধ্যাপক হাফসা বেগমের বদলির আদেশ বাতিল করা হতে পারে।

আদালত ভবন থেকে পড়ে কলেজ ক্যাশিয়ারের মৃত্যু, রহস্য ঘিরে তদন্ত
  • ০৭ অক্টোবর ২০২৬
মেসির এক গোল, দুই অ্যাসিস্ট, জয় দিয়ে বিদায় আর্জেন্টাইন মহাত…
  • ০৭ অক্টোবর ২০২৬
বিদায়ী ম্যাচে অবশেষে গোলের দেখা মেসির, ৩-০ ব্যবধানে আর্জেন্…
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬