ভাড়া বাসা থেকে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

২৯ আগস্ট ২০২৬, ০৯:৫৩ AM , আপডেট: ২৯ আগস্ট ২০২৬, ০৯:৫৬ AM
ভাড়া বাসা থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

ভাড়া বাসা থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার © সংগৃহীত

জামালপুর শহরের একটি বাসা থেকে সরকারি আশেক মাহমুদ কলেজের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ইসরাত জাহান রিমি (২৫) নামে এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে শহরের দক্ষিণ কাচাড়িপাড়া স্বপ্নপুরী আবাসিক এলাকার বকুল ভিলার একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত ইসরাত জাহান রিমি মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ি এলাকার মো. রশিদুজ্জামান মন্ডলের মেয়ে।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, ২০২৪ সালে মাদারগঞ্জের চাঁদপুর এলাকার জেবু তালুকদারের ছেলে শুভর সঙ্গে গোপনে রিমির বিয়ে হয়। বিষয়টি পরে শুভর পরিবারের সদস্যরা জানতে পারলেও তারা এ বিয়ে মেনে নেয়নি বলে দাবি পরিবারের। একপর্যায়ে শুভকে অন্যত্র বিয়ে দেওয়া হয়। তবে এরপরও রিমির সঙ্গে শুভর যোগাযোগ ও একসঙ্গে থাকার বিষয়টি অব্যাহত ছিল বলে জানিয়েছে রিমির পরিবার।

পরিবারের দাবি, পরবর্তীতে শুভকে জোর করে কম্বোডিয়ায় পাঠিয়ে দেওয়া হয়। সেখানে ভিসাসংক্রান্ত জটিলতার কারণে তিনি আবার দেশে ফিরে আসেন। দেশে ফেরার পরও তিনি রিমির সঙ্গে থাকতেন বলে পরিবারের সদস্যরা জানান।

রিমির পরিবারের সদস্যদের অভিযোগ, গত সপ্তাহেও শুভ ও রিমি একসঙ্গে ছিলেন। তবে কয়েকদিন ধরে পরিবারের সদস্যরা রিমির সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না। পরে শুক্রবার রাতে তার ঝুলন্ত মরদেহ উদ্ধারের খবর পান তারা।

পরিবারের ধারণা, শুভকে ছেড়ে দেওয়ার জন্য তার পরিবারের পক্ষ থেকে চাপ সৃষ্টি করা হয়ে থাকতে পারে। এ কারণে মানসিক কষ্ট থেকে রিমি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে দাবি পরিবারের।

জামালপুর সদর থানার উপপরিদর্শক মোস্তাক আহমেদ বলেন, ‘৯৯৯-এর খবর পেয়ে দক্ষিণ কাচারীপাড়ার স্বপ্নপুরী এলাকার একটি বাসা থেকে ফায়ার সার্ভিসের সহায়তায় এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হলেও তদন্ত ও ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

রাতে সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
মঞ্জুরুল–জোবায়েরের নেতৃত্বে ইউআইটিএস সেন্ট্রাল ডিবেট ক্লাবে…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
আটকের আগে অপ্রীতমকে নিয়ে যে পোস্ট দিয়েছিল আনাস
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
‘অপ্রতিমের বয়স তেরো, এই সংখ্যাকে সরকারি ভবনের কপালে লিখে দি…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিমের আইফোন উদ্ধার, আটক ৩
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আহমাদুল্ল…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬