পরীক্ষা ছাড়াই একাদশে ভর্তি নিচ্ছে নটর ডেম কলেজ ময়মনসিংহ

২৫ আগস্ট ২০২৬, ০৬:১৯ PM , আপডেট: ২৫ আগস্ট ২০২৬, ০৬:৩০ PM
নটরডেম কলেজ ময়মনসিংহ

নটরডেম কলেজ ময়মনসিংহ © সংগৃহীত

পরীক্ষা ছাড়াই একাদশ শ্রেণিতে ভর্তি নিচ্ছে নটর ডেম কলেজের ময়মনসিংহ শাখা । মঙ্গলবার (২৫ আগস্ট) একাদশ শ্রেণিতে ভর্তির ন্যূনতম যোগ্যতা উল্লেখ করে ‍বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কলেজ কর্তৃপক্ষ। ২ সেপ্টেম্বর থেকে অনলাইনে ভর্তি আবেদন শুরু হয়ে চলবে ১১ সেপ্টেম্বর পর্যন্ত। 

ফল পুনঃনিরীক্ষণ ও পুনঃমূল্যায়নে ফলাফল পরিবর্তিত শিক্ষার্থীদের আবেদন শুরু হবে ১২ সেপ্টেম্বর। চলবে ১৩ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত। আর পছন্দক্রম পরিবর্তনের সময় শুরু হবে ১২ থেকে ১৩ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত। আবেদন করা শিক্ষার্থীদের রেজাল্ট প্রকাশিত হবে ১৬ সেপ্টেম্বর। 

শিক্ষার্থীদের কলেজ নিশ্চায়ন করতে হবে ১৮ সেপ্টেম্বর। আর ১৯ সেপ্টেম্বর মাইগ্রেশন শেষে ভর্তি প্রক্রিয়া শুরু হবে ২০ সেপ্টেম্বর থেকে। চলবে ২২ তারিখ পর্যন্ত। আর ২৩ সেপ্টেম্বরে একাদশের পূর্ণাঙ্গভাবে ক্লাস শুরু হবে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ। 

নটর ডেম কলেজের রাজধানী শাখায় ভর্তি পরীক্ষার মাধ্যমে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করানোর নিয়ম আছে। তবে ঢাকার বাইরে ২০১৪ সালে কার্যক্রম শুরু হওয়া ময়মনসিংহ শাখায় ভর্তি পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে শিক্ষামন্ত্রণালয়ের অনুমতি মেলেনি বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ। 

৩ হাজার শিক্ষকের পিএইচডি অর্জনে সহায়তার উদ্যোগ ইউজিসির, গবে…
  • ১৫ অক্টোবর ২০২৬
অধ্যক্ষ নিয়োগ দেবে ঢাকা কমার্স কলেজ
  • ১৫ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকেরা নতুন পে স্কেলে বেতন পাবেন কবে, কী বলছে…
  • ১৫ অক্টোবর ২০২৬
‘সবার আগে বাংলাদেশ’ কনসার্টে ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ, আহ…
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৫তম বিসিএসে গেজেটবঞ্চিতদের সংবাদ সম্মেলনের ডাক
  • ১৫ অক্টোবর ২০২৬
পাকিস্তানের পেশোয়ারে স্কুলের ছাদ ধসে অন্তত ১৭ শিশুর মৃত্যু
  • ১৫ অক্টোবর ২০২৬