রাজধানীতে নটরডেম কলেজের সাবেক শিক্ষকের আত্মহত্যা

২৫ আগস্ট ২০২৬, ০২:১৮ AM
নটরডেম কলেজের সাবেক শিক্ষক ধীরেন্দ্র কুমার রায়ের

নটরডেম কলেজের সাবেক শিক্ষক ধীরেন্দ্র কুমার রায়ের © সংগৃহীত

রাজধানীর কলাবাগানে নিজ বাসা থেকে নটরডেম কলেজের সাবেক শিক্ষক ধীরেন্দ্র কুমার রায়ের (৭১) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি আত্মহত্যা করেছেন। সোমবার সকালে গ্রিন রোডের বাসায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, ধীরেন্দ্র কুমার রায়ের বাসা কলাবাগানের ১৮৮, গ্রিন রোডে। সকালে তিনি বাসার একটি কক্ষে ফ্যানের সঙ্গে ফাঁস দেন।

কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) আতিকুর রহমান বলেন, ধীরেন্দ্র কুমার রায়ের মেয়ে প্রথমে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে প্রতিবেশীদের সহায়তায় তাকে উদ্ধার করা হয়। এরপর দ্রুত গ্রিন লাইফ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে সকাল সোয়া নয়টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশের এই কর্মকর্তা জানান, ধীরেন্দ্র কুমার রায়ের স্ত্রী দীপালী রায় একটি স্কুলে শিক্ষকতা করেন। ঘটনার সময় তিনি কর্মস্থলে ছিলেন। সকালে তিনি স্কুলে চলে যাওয়ার সময় তাদের মেয়ে ঘুমিয়ে ছিলেন। পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়েছে, ওই সময়ই ধীরেন্দ্র কুমার রায় আত্মহত্যা করেন।

এসআই আতিকুর রহমান বলেন, পরিবারের তথ্য অনুযায়ী, ২০২৫ সাল থেকে ধীরেন্দ্র কুমার রায় মানসিক সমস্যাসহ বিভিন্ন অসুস্থতায় ভুগছিলেন। তিনি এর আগে নটরডেম কলেজে শিক্ষকতা করেছেন।

ধীরেন্দ্র কুমার রায়ের গ্রামের বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলায়। সেখানে ৭১/১, বনগ্রাম আবাসিক এলাকায় তাদের নিজেদের বাড়ি রয়েছে।

মেট্রোরেলে ইন্টার্নশিপের সুযোগ, মিলবে মাসিক ভাতা ও সনদ, আবে…
  • ০৪ অক্টোবর ২০২৬
মানসিক ভারসাম্যহীন স্ত্রীকে ৩ মাস পর খোঁজে পেয়ে কান্নায় ভে…
  • ০৪ অক্টোবর ২০২৬
জুনিয়র বৃত্তি পরীক্ষার নতুন নীতিমালা প্রকাশ করল শিক্ষা মন্ত…
  • ০৪ অক্টোবর ২০২৬
ঢাবির ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি, থাকবেন রাষ্ট্রপতি-প্রধানমন…
  • ০৪ অক্টোবর ২০২৬
মিডফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা মামলার প্রধান আসামির জাম…
  • ০৪ অক্টোবর ২০২৬
সাড়ে ৬ লাখ শিক্ষকের চাকরি জাতীয়করণে আয়-নিট ব্যয়ের সমীকরণ …
  • ০৪ অক্টোবর ২০২৬