নটর ডেম কলেজ ভর্তিতে বাড়ল আবেদন ফি, আসন ৩২৯০, ভর্তি পরীক্ষা কোন বিষয়ে?

২৫ আগস্ট ২০২৬, ০৫:৪৯ PM , আপডেট: ২৫ আগস্ট ২০২৬, ০৫:৫২ PM
নটর ডেম কলেজ

নটর ডেম কলেজ © সংগৃহীত

২০২৬–২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজধানীর ঐতিহ্যবাহী নটর ডেম কলেজ। প্রতিষ্ঠানের নিজস্ব নীতিমালায় ভর্তি কার্যক্রম পরিচালিত হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। আবেদন শুরু হবে ১ সেপ্টেম্বর রাত ১২টা ১ মিনিট থেকে। শেষ হবে ১০ সেপ্টেম্বর দুপুর ১২ টা। এ বছর আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা; যা বিকাশের মাধ্যমে পাঠাতে হবে। এর আগে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে এই ফি ছিল ৪০০ টাকা। মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় থেকে জারি করা বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা, নটর ডেম কলেজকে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে কলেজের নিজস্ব প্রক্রিয়ায় ভর্তি গ্রহণের জন্য অনুমতি প্রদান করেছে। নটর ডেম কলেজ নিজস্ব অনলাইনে ভর্তির আবেদন গ্রহণ করবে।

আবেদন শুরুর তারিখ ও নিয়মাবলী
ভর্তির আবেদন ফরম পূরণ ভর্তি হতে আগ্রহী প্রার্থীদের ১লা সেপ্টেম্বর দিবাগত রাত ১২টা ১ মিনিট হতে ১০ সেপ্টেম্বর দুপুর ১২টা পর্যন্ত সরাসরি নটর ডেম কলেজের নিজস্ব ওয়েবসাইট ndc.edu.bd থেকে অনলাইনে আবেদন করতে বলা হচ্ছে। আবেদনের পর প্রবেশ পত্রের প্রিন্টআউট কপি সংগ্রহ করতে হবে। 

ভর্তির আবেদন করার নিয়মাবলি কলেজের ওয়েবসাইটে দেওয়া আছে। অনলাইনে আবেদন করার সময় ভর্তি পরীক্ষার খরচ বাবদ অফেরতযোগ্য ৫০০/- bKash-এর মাধ্যমে পাঠাতে হবে। পুনঃনিরীক্ষণের মাধ্যমে ফল পরিবর্তন হয়ে ভর্তির আবেদনের ন্যূনতম যোগ্যতা অর্জন করলে পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের একদিনের মধ্যে কলেজ অফিসে সরাসরি যোগাযোগ করতে হবে। ভর্তির ক্ষেত্রে ক্ষুদ্র নৃগোষ্ঠি, সংখ্যালঘু, প্রতিবন্ধি, মিশনারি কর্তৃক পরিচালিত প্রত্যন্ত এলাকার স্কুল বিবেচনায় আনা হবে। 

হেল্প লাইন নম্বর: ০১৯৩৩৩২২৫৩০, ০১৯৩৩৩২২৫৩১, ০১৯৩৩৩২২৫৩২ (সকাল ৮:০০টা হতে বিকাল ৪:০০টা পর্যন্ত)।

ভর্তির আবেদনের ন্যূনতম যোগ্যতা
বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে পঠিত বিষয়সমূহের মধ্যে অবশ্যই উচ্চতর গণিত থাকতে হবে। এসএসসিতে বাংলা মাধ্যমের শিক্ষার্থীরা ইংরেজি ভার্সনের জন্য আবেদন করতে পারবে না। 'O' Level-এর শিক্ষার্থীদের আবেদন গ্রহণ করা হয় না।

বিজ্ঞান (বাংলা ও ইংরেজি মাধ্যম) বিভাগ শিক্ষার্থীদের জন্য ন্যূনতম জিপিএ নির্ধারণ করা হয়েছে ৫.০০, ব্যবসায় শিক্ষার ৪.০০ এবং মানবিকের ক্ষেত্রে ৩.০০।

আসন সংখ্যা: বিজ্ঞান বিভাগে (বাংলা মাধ্যম)- ১৮১০; বিজ্ঞান বিভাগ (ইংরেজি মাধ্যম)- ৩২০; ব্যবসায় শিক্ষা- ৭৫০; এবং মানবিক বিভাগে ৪১০টি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভর্তি পরীক্ষা ও ভর্তির চূড়ান্ত মনোনয়ন হবে। ভর্তির লিখিত পরীক্ষার তারিখ ও সময় স্বয়ংক্রিয়ভাবে ভর্তি পরীক্ষার প্রবেশপত্রে পাওয়া যাবে। আবেদনকারী সকল প্রার্থীকে ভর্তির লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে মৌখিক পরীক্ষার প্রাথমিক তালিকা এসএসসিতে প্রাপ্ত জিপিএ ও কলেজে লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বিজ্ঞান বিভাগ- বাংলা মাধ্যম থেকে ১৯০০, বিজ্ঞান বিভাগ- ইংরেজি মাধ্যম থেকে ৪০০, মানবিক বিভাগ থেকে ৬০০ ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৮৫০ জন শিক্ষার্থীকে মৌখিক পরীক্ষার জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করা হবে। এসএসসি-তে প্রাপ্ত জিপিএ, ভর্তির লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধাক্রমানুসারে চূড়ান্তভাবে ভর্তির জন্য মনোনীত করা হবে।

মৌখিক পরীক্ষার দ্বিতীয় তালিকা চূড়ান্তভাবে মনোনীতদের ভর্তি সম্পন্ন হওয়ার পর আসন ফাঁকা থাকা সাপেক্ষে লিখিত পরীক্ষার মেধাক্রমানুযায়ী দ্বিতীয় তালিকা প্রকাশ করা হবে। পরীক্ষাসংক্রান্ত বিস্তারিত নির্দেশনা কলেজ ওয়েবসাইটে (ndc.edu.bd) ও Facebook page (NDC Learning)-এ দেওয়া হবে।

ভর্তি পরীক্ষার বিষয়সমূহ: এসএসসির সিলেবাস-২০২৬ অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে। যারা বিজ্ঞান শাখা থেকে মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় ভর্তির আবেদন করবে তাদেরকে বিজ্ঞান শাখার প্রশ্নে এবং যারা ব্যবসায় শিক্ষা শাখা থেকে মানবিক শাখায় ভর্তির আবেদন করবে তাদেরকে ব্যবসায় শিক্ষা শাখার প্রশ্নে পরীক্ষা দিতে হবে।

বিজ্ঞান বিভাগে পরীক্ষার বিষয়সমূহ: বাংলা, ইংরেজি, উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞান।

মানবিক বিভাগে পরীক্ষার বিষয়সমূহ: বাংলা, ইংরেজি, আইসিটি ও সাধারণ জ্ঞান।

ব্যবসায় শিক্ষা বিভাগে পরীক্ষার বিষয়সমূহ: বাংলা, ইংরেজি, হিসাববিজ্ঞান, আইসিটি ও সাধারণ জ্ঞান।

জরুরি নির্দেশনা
পরীক্ষাসংক্রান্ত তথ্য পরীক্ষাসংক্রান্ত বিস্তারিত তথ্য ভর্তি পরীক্ষার প্রবেশ পত্রে পাওয়া যাবে। ভুল/অসত্য তথ্য প্রদান করে ভর্তি হলে ভর্তি বাতিল বলে গণ্য হবে এবং ভর্তির টাকা ফেরত দেওয়া হবে না। বিশেষ দ্রষ্টব্যে বলা হয়েছে, যে সকল ছাত্র কলেজ কর্তৃক নির্ধারিত ইউনিফরম পরিধান, কলেজ আইডি কার্ড ব্যবহার ও নিয়মিত ক্লাস করতে অনাগ্রহী এবং যারা ধূমপায়ী তাদের আবেদন করার প্রয়োজন নেই।

ভর্তি বিজ্ঞপ্তি দেখুন নিচে

ঝগড়া হলেই কেন মা-বোন তুলে গালি দেওয়া হয়?
  • ০৭ নভেম্বর ২০২৬
তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে সৌদি থেকে ২৭ দিন পর দেশে ফির প্র…
  • ০৭ নভেম্বর ২০২৬
মার্কিন ভিসা নিয়ে সতর্ক করল দূতাবাস
  • ০৭ নভেম্বর ২০২৬
‘বাংলাদেশ যখনই সংকটময় মুহূর্তে পতিত হয়েছে, তখনই জিয়া পরিবার…
  • ০৭ নভেম্বর ২০২৬
রেলক্রসিং পার হয়েই ঘুমের ঘোরে বাসের নিয়ন্ত্রণ হারান চালক, ড…
  • ০৭ নভেম্বর ২০২৬
‘ইরানি বাহিনী যুদ্ধের আগের চেয়ে এখন অনেক বেশি শক্তিশালী’
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950