বিএম কলেজ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি তানজীল, সম্পাদক রিফাত

সভাপতি তানজীল ইসলাম শুভ এবং সাধারণ সম্পাদক মেহেরাব হোসেন রিফাত

সভাপতি তানজীল ইসলাম শুভ এবং সাধারণ সম্পাদক মেহেরাব হোসেন রিফাত © সংগৃহীত

বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (বিএমসিজেএ) ২০২৬-২৭ কার্যবর্ষের ১১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মিরর নিউজের ক্যাম্পাস প্রতিনিধি তানজীল ইসলাম শুভ এবং সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক বাংলাদেশ বাণীর ক্যাম্পাস প্রতিনিধি মেহেরাব হোসেন রিফাত।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সংগঠনের প্রধান উপদেষ্টা ও কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. শেখ মো. তাজুল ইসলাম এবং প্রধান সমন্বয়কারী ও প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক আযাদ আলাউদ্দিনের স্বাক্ষরে নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহসভাপতি হোসাইন সিপাহি (সময়ের কণ্ঠস্বর), যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল হাকিম সামি (দৈনিক কীর্তনখোলা), সাংগঠনিক সম্পাদক মো. সজিব (দৈনিক আজকের পরিবর্তন), অর্থ সম্পাদক ইয়ামিন (দৈনিক বরিশাল প্রতিদিন), দপ্তর সম্পাদক রায়হানুল হক (দৈনিক দক্ষিণাঞ্চল) এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক ইমরান ফরাজি (দৈনিক মতবাদ)। কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মো. সজল মাহমুদ (দৈনিক আমাদের সময়), আসাদুল ইসলাম আসাদ (দৈনিক আগামীর সময়) ও আবির শিকদার (দৈনিক বরিশালের আলো)।

সভাপতি তানজীল ইসলাম শুভ বলেন, সত্য, ন্যায় ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চায় সংগঠনটি পেশাগত দক্ষতা বৃদ্ধি, নৈতিক সাংবাদিকতা এবং শিক্ষার্থীদের সৃজনশীল বিকাশে কার্যকর ভূমিকা রাখবে।

সাধারণ সম্পাদক মেহেরাব হোসেন রিফাত বলেন, ক্যাম্পাস সাংবাদিকরা শিক্ষার্থীদের কণ্ঠস্বর হিসেবে কাজ করবেন। ব্যক্তিগত প্রচারের জন্য নয়, বরং সত্য, ন্যায়, তথ্যনির্ভর সংবাদ ও শিক্ষার্থীদের কল্যাণে দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করাই তাদের লক্ষ্য।

প্রসঙ্গত, ২০০৫ সালের ২৪ এপ্রিল প্রতিষ্ঠিত বিএম কলেজ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ২০১২ সাল পর্যন্ত সক্রিয় ছিল। এরপর দীর্ঘ ১৪ বছর নিষ্ক্রিয় থাকার পর সংগঠনটি পুনরায় কার্যক্রম শুরু করেছে। উপদেষ্টা পরিষদ গঠনের পর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির মাধ্যমে সংগঠনটি নতুন উদ্যমে পথচলা শুরু করল।

ইন্ডাকশন না ইনফ্রারেড কোন চুলায় খরচ কম?
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে মাদক কারবারের বিরোধে যুবককে কুপিয়ে হত্যা
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে সারের গোডাউনে অভিযান, ছয় ব্যবসায়ীকে জরিমানা
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
৩ দফায় দেশের বাজারে সোনার দামে বড় পতন, আজ ভরি কত?
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির হলে গাঁজা সেবন, সরঞ্জামসহ ৫ শিক্ষার্থীকে হাতেনাতে ধরল…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
সন্ধ্যায় বাড়ি থেকে বের হন আকিব, ফিরলেন লাশ হয়ে
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬