চলন্ত ট্রেনে পাথরের আঘাতে চোখ হারালেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী

২২ জুলাই ২০২৬, ০২:৫১ PM
দৃষ্টিশক্তি হারিয়েছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী মো. সাব্বির হোসেন

দৃষ্টিশক্তি হারিয়েছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী মো. সাব্বির হোসেন © সংগৃহীত ও টিডিসি সম্পাদিত

ছুটি শেষে ঢাকায় ফেরার পথে চলন্ত ট্রেনে অজ্ঞাত ব্যক্তির ছোড়া পাথরের আঘাতে ডান চোখের দৃষ্টিশক্তি হারিয়েছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী মো. সাব্বির হোসেন (২২)। চিকিৎসকদের ভাষ্য, তার ডান চোখের দৃষ্টিশক্তি আর ফিরে পাওয়ার সম্ভাবনা নেই। মাথায়ও গুরুতর আঘাত পেয়েছেন তিনি।

বুধবার সকালে সাব্বিরের বড় ভাই মো. সুলতান জানান, চিকিৎসকরা জানিয়েছেন, তার ভাইয়ের ডান চোখ আর সুস্থ হওয়ার সম্ভাবনা নেই। মাথার আঘাতের মাত্রা নির্ণয়ে সিটি স্ক্যান করা হবে। বর্তমানে সরকারি হাসপাতালে তার চিকিৎসা চলছে। পরবর্তী চিকিৎসা ও ব্যয়ের বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

তিনি বলেন, ‘আগে ভাইয়ের চিকিৎসা শেষ হোক। এরপর পুলিশের সহযোগিতায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এত অল্প বয়সে ওর একটি চোখ নষ্ট হয়ে গেল। যারা এ ঘটনা ঘটিয়েছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।’

পরিবার সূত্রে জানা গেছে, ঘটনার পর চার থেকে পাঁচ মিনিটের মধ্যে জামতৈল রেলস্টেশনে ট্রেন থামিয়ে সাব্বিরকে নামানো হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকার জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে পাঠানো হয়।

পরিবারের তথ্য অনুযায়ী, উল্লাপাড়া স্টেশন ছাড়ার কিছুক্ষণ পর চলন্ত ট্রেনে পাথরটি এসে আঘাত করে। সময় ও দূরত্ব বিবেচনায় ধারণা করা হচ্ছে, উল্লাপাড়া ও জামতৈল স্টেশনের মধ্যবর্তী কোনো এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানান, রেলপথের কয়েকটি এলাকায় বখাটে ও মাদকসেবীদের আড্ডা রয়েছে। বিশেষ করে কামারখন্দ উপজেলার রসুলপুর-কয়েলগাতী এলাকার ছাগলাপাগলা দহ রেলব্রিজ, তাজুরপাড়ার চতরার দহ রেলব্রিজ এবং উল্লাপাড়া উপজেলার ঘাটিনা রেলসেতু এলাকাকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়। তবে এ ঘটনায় কারা জড়িত, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম তালুকদার বলেন, এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। আহতের পরিবার চিকিৎসা শেষে মামলা করবে বলে জানিয়েছে। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি এবং জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

তিনি আরও জানান, আহতের বাবার ভাষ্য অনুযায়ী, উল্লাপাড়া স্টেশন ছাড়ার পরপরই ঘটনাটি ঘটে। মামলা হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কামারখন্দ থানার উপপরিদর্শক (এসআই) বাবুল আক্তার বলেন, ঘটনাটি রেলওয়ে পুলিশের তদন্তাধীন। তবে খবর পেয়ে স্থানীয় পুলিশও আহতের খোঁজখবর নিয়েছে।

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার কেশবপুর গ্রামের বাসিন্দা সাব্বির হোসেন মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে পঞ্চগড় থেকে ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেসে যাত্রা করছিলেন। পথিমধ্যে অজ্ঞাত ব্যক্তির ছোড়া একটি পাথর তার ডান চোখে আঘাত করলে মুহূর্তেই বদলে যায় তার জীবন। চিকিৎসকদের মতে, তিনি স্থায়ীভাবে ডান চোখের দৃষ্টিশক্তি হারিয়েছেন।

ডিআইইউতে তিন সাংবাদিককে হত্যার হুমকির ঘটনায় অভিযুক্তদের দায়…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদেশি শিক্ষার্থী-সাংবাদিকদের যুক্তরাষ্ট্রে থাকার মেয়াদ কমা…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
১৪ বছরেও ফেরেনি শিবির নেতা ওয়ালিউল্লাহ, অপেক্ষায় বৃদ্ধ মা-ব…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চলন্ত ট্রেনের ছাদে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ছুরিকাঘাত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধান শিক্ষক ছাড়াই চলছে ফেনীর ৬২ প্রাথমিক বিদ্যালয়, দায়িত্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9