বৃন্দাবন সরকারি কলেজের নতুন উপাধ্যক্ষ অধ্যাপক এ কে এম হারুনুর রশীদ

২২ জুলাই ২০২৬, ০৯:১২ AM
নতুন উপাধ্যক্ষ

নতুন উপাধ্যক্ষ © টিডিসি সম্পাদিত

হবিগঞ্জের বৃন্দাবন সরকারি কলেজের নতুন উপাধ্যক্ষ হিসেবে যোগ দিয়েছেন অধ্যাপক এ কে এম হারুনুর রশীদ। শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এ পদে পদায়ন করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২১ জুলাই জারি করা প্রজ্ঞাপনে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি), ঢাকায় বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে কর্মরত অধ্যাপক এ কে এম হারুনুর রশীদকে বৃন্দাবন সরকারি কলেজের উপাধ্যক্ষ হিসেবে পদায়ন করা হয়।

কলেজ সূত্র জানায়, অধ্যাপক হারুনুর রশীদ এর আগে একই কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করেছেন। শিক্ষা প্রশাসন ও উচ্চশিক্ষা ব্যবস্থাপনায় তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।

কলেজের শিক্ষক ও কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন, তার নেতৃত্বে কলেজের একাডেমিক কার্যক্রম, গবেষণা এবং প্রশাসনিক ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে। পাশাপাশি শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য আরও কার্যকর শিক্ষা পরিবেশ নিশ্চিত করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

শিক্ষা কার্যক্রমের পাশাপাশি অধ্যাপক হারুনুর রশীদ সাহিত্য, সংস্কৃতি ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গেও সম্পৃক্ত। তিনি বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাকালীন সংগঠকদের একজন হিসেবেও পরিচিত।

নতুন উপাধ্যক্ষের যোগদানকে ঘিরে কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ইতিবাচক প্রত্যাশার সৃষ্টি হয়েছে।

এভারকেয়ার হাসপাতালে চাকরি, আবেদন ১৮ অক্টোবর পর্যন্ত
  • ১১ অক্টোবর ২০২৬
মোবাইলে স্টারলিংক সেবা, খরচ কত
  • ১১ অক্টোবর ২০২৬
নতুন চোটে নাহিদ রানা, শঙ্কা ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও
  • ১১ অক্টোবর ২০২৬
১৫ বছরের নিচে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা দিল…
  • ১১ অক্টোবর ২০২৬
৯ দিনের ছুটিতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 
  • ১১ অক্টোবর ২০২৬
চুয়েটের সংকট ও প্রাতিষ্ঠানিক পরিপক্কতার প্রশ্ন: কুয়েটের অভি…
  • ১১ অক্টোবর ২০২৬