জাতীয় আইন কলেজে এলএলবি পাস শিক্ষার্থীদের সংবর্ধনা ও গভর্নিং বডির পরিচিতি অনুষ্ঠান

০৮ অক্টোবর ২০২৫, ০৮:২৩ PM
সম্প্রতি রাজধানীর নিউ ইস্কাটনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়

সম্প্রতি রাজধানীর নিউ ইস্কাটনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় © সংগৃহীত

জাতীয় আইন কলেজে এলএলবি প্রফেশনাল কোর্সের ২০২২ সালের উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও নতুন গভর্নিং বডির পরিচিতি অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ অক্টোবর) রাজধানীর নিউ ইস্কাটনে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের আইনের শাসন প্রতিষ্ঠায় সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় আইন কলেজের গভর্নিং বডির সভাপতি ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মো. জাকির হোসেন ভূঁইয়া, এসপিপি।

তিনি নবীন উত্তীর্ণ শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আইন পেশা একটি মহান দায়িত্বের পেশা। সততা, ন্যায়পরায়ণতা ও নিষ্ঠা বজায় রেখে দেশের আইনের শাসন প্রতিষ্ঠায় সবাইকে ভূমিকা রাখতে হবে।

সংবর্ধনা পাওয়া শিক্ষার্থীরা জানান, এ আয়োজন তাদের নতুন করে অনুপ্রেরণা জুগিয়েছে। ভবিষ্যতে তারা আইন পেশায় মেধা ও নৈতিকতা দিয়ে সমাজ ও দেশের সেবায় কাজ করার অঙ্গীকার করেন।

অনুষ্ঠানে কলেজের গভর্নিং বডির সদস্যরা শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন এবং কলেজের সার্বিক অগ্রগতিতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

অভিজ্ঞতা ছাড়াই চাকরি সিটি ব্যাংকে, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০৭ অক্টোবর ২০২৬
বিশ্বকাপ ফাইনালে কী হয়েছিল, অবশেষে মুখ খুললেন মেসি
  • ০৭ অক্টোবর ২০২৬
চবির সিলেকশন বোর্ড পুনর্গঠন ও শিক্ষক প্রতিনিধি নির্বাচনের দ…
  • ০৭ অক্টোবর ২০২৬
দুই বছরে নওগাঁ বিশ্ববিদ্যালয়: শূন্য থেকে স্বপ্নের পথে
  • ০৭ অক্টোবর ২০২৬
প্যারা অ্যাথলেটদের সফলতায় সর্বোচ্চ সুবিধা দেবে সরকার: ক্রীড়…
  • ০৭ অক্টোবর ২০২৬
সৌদি আরবে স্ত্রী-সন্তান নিতে পারবেন প্রবাসীরা, মানতে হবে যে…
  • ০৭ অক্টোবর ২০২৬