রাজশাহী কলেজ আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন 

২৬ জুলাই ২০২৫, ১০:৫২ AM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১২:৪৭ PM
আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন © টিডিসি ফটো

রাজশাহী কলেজে শুরু হয়েছে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট। শনিবার (২৬ জুলাই) সকাল ১০টায় কলেজের কেন্দ্রীয় মাঠে কলেজ অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলী বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন।

উদ্বোধনী বক্তব্যে কলেজ অধ্যক্ষ বলেন, ‘প্রথম ম্যাচে অর্থনীতি বিভাগের বিপক্ষে মাঠে নামবে উদ্ভিদবিজ্ঞান বিভাগ। আমরা মাঠে প্রত্যেক  খেলোয়াড়দের কাছে খেলোয়াড় সুলভ আচরণ আশা করছি, যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেদিকে খেয়াল রাখব। আমরা কারো প্রতি হিংসা, রাগ, ক্ষোভের প্রকাশ না করে খেলার নিয়ম মেনে খেলব। যারা শিক্ষক ও শৃঙ্খলা কমিটিতে আছি তারাও এ বিষয়ে সচেতন থাকবে। যারা খেলতে নামবে তারা জয় অর্জনের চেষ্টা করব। একটি সুন্দর উপভোগ ম্যাচের আশা রেখে আমি এই টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করছি।’

টুর্নামেন্টের প্রথম দিনে খেলায় অংশগ্রহণ করবে ৮টি বিভাগের মোট ৪টি ফুটবল টিম। প্রথম ম্যাচে মুখোমুখি হবে গ্রুপ-এ থেকে উদ্ভিদবিজ্ঞান বিভাগ ও অর্থনীতি বিভাগ। দ্বিতীয় ম্যাচে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ মুখোমুখি হবে ভূগোল ও পরিবেশ বিভাগের। তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে গ্রুপ-এ ফিন্যান্স ও ব্যাংকিং এবং পদার্থবিজ্ঞান বিভাগের মধ্যে। সর্বশেষ চতুর্থ ম্যাচে গ্রুপ-বি থেকে প্রতিদ্বন্দ্বিতা করবে মার্কেটিং ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগ।

এ ছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে রাজশাহী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. ইব্রাহিম আলী, শিক্ষক পরিষদের সম্পাদক ড. মো. সেরাজ উদ্দীনসহ কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

একবারের টুর্নামেন্টে অংশগ্রহণ করবে মোট বিভাগের ২৪টি ফুটবল টিম। গ্রুপ-এ ও গ্রুপ-বি দুইটি ভাগে ২৪ টি দলকে ১২টি দলে বিভক্ত করে পর্যায়ক্রমে সম্পূর্ণ টুর্নামেন্টে ঘিরে খেলাগুলো অনুষ্ঠিত হবে।

ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
বদলে যাচ্ছে বিটিভির লোগো
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
২০২৭ সালের দাখিল পরীক্ষার ফরম পূরণের তারিখ ঘোষণা
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের পে স্কেল দিতে ব্যয় ১২ হাজার কোটি টাকা,…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
কক্সবাজারে সমুদ্রসৈকতের বালিয়াড়ি নষ্ট করে সড়ক নির্মাণকাজ…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
২০২৭ সালের দাখিলের টেস্ট পরীক্ষার তারিখ ঘোষণা
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬