এইচএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৯ পরীক্ষার্থী বহিষ্কার

৩০ জুন ২০২৫, ০৮:০৭ AM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৮:০৫ PM
আমতলী সরকারি কলেজ

আমতলী সরকারি কলেজ © সংগৃহীত

বরগুনার আমতলীতে এইচএসসি ও সমমানের পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৯ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। রবিবার (২৯ জুন) সকালে ও বিকেলে দুটি কেন্দ্রে এ ঘটনা ঘটে। কেন্দ্র পরিদর্শনের সময় আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রোকনুজ্জামান খাঁন নিজেই এসব পরীক্ষার্থীকে বহিষ্কারের নির্দেশ দেন।

জানা গেছে, বিকেলে আমতলী বন্দর হোসেনিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে কারিগরি শাখার এইচএসসি পরীক্ষা চলাকালে ইউএনও পরিদর্শনে গেলে তিনি আমতলী সরকারি কলেজের চারজন ও চাওড়া টেকনিক্যাল কলেজের একজন পরীক্ষার্থীকে বহিষ্কার করেন।

এর আগে সকালে আমতলী সরকারি কলেজ কেন্দ্রে আলিম পরীক্ষার সময় আরও চারজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। তারা হলেন—আমতলী বন্দর হোসাইনিয়া কামিল মাদ্রাসা, ন.ম. আমজাদিয়া সিনিয়র মাদ্রাসা, তালতলী ছোট ভাইজোড়া সিনিয়র মাদ্রাসা এবং পশ্চিম চিলা ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী।

এ বিষয়ে ইউএনও মো. রোকনুজ্জামান খাঁন বলেন, “পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে আমরা কঠোর অবস্থানে আছি। নিয়ম ভেঙে কেউ রক্ষা পাবে না।”

ইউরোপের আরও একটি দেশে ছড়িয়ে পড়েছে জেন-জি’দের বিক্ষোভ
  • ০৮ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তার সেই যুবদল নেতা রাসেল বহিষ্কার
  • ০৮ অক্টোবর ২০২৬
ইউজিসির অনুমোদন পেল ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন দুই বিভাগ
  • ০৮ অক্টোবর ২০২৬
‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের ভুয়া আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে …
  • ০৮ অক্টোবর ২০২৬
খতনার পর ৫০ শিশু অসুস্থ, সেন্টমার্টিনের চেয়ারম্যানকে শোকজ
  • ০৮ অক্টোবর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৮ অক্টোবর ২০২৬