পরীক্ষার হলে অসদুপায় অবলম্বন, ৪ এইচএসসি পরীক্ষার্থী বহিষ্কার 

২৬ জুন ২০২৫, ০৮:১৭ PM , আপডেট: ২৭ জুন ২০২৫, ১১:২১ AM
মানচিত্রে নেত্রকোনা

মানচিত্রে নেত্রকোনা © সংগৃহীত

নেত্রকোনার মোহনগঞ্জে এইচএসসি পরীক্ষার প্রথম দিন কেন্দ্রে মোবাইলফোন ব্যবহার ও নকল করার দায়ে চার পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। কেন্দ্র পরিদর্শনকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এ কাদের এ আদেশ দেন।  

বৃহস্পতিবার (২৬ জুন) সকালে শহরের সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের কারিগরি ও বাণিজ্যিক কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের একটি ভবনে কারিগরি ও বাণিজ্যিক কলেজের কেন্দ্র হিসেবে ব্যবহার করা হয়। ওই কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ৩৪৮ জন। তাদের মধ্যে ৩২৪ জন পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষা শুরু হলে পরিদর্শনকালে দুই পরীক্ষার্থীর কাছে মোবাইলফোন পাওয়া যায়। অপর দুই পরীক্ষার্থীর কাছে নকল পাওয়া যায়। এ ঘটনায় ওই চার শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। 

বহিষ্কৃত ছাত্রদের রোল নম্বর ৭৫৮৭৭২, ৭৫৭৮০২, ৭৫৮৬০১ ও ৭৫৮৬৪২। পরের পরীক্ষাগুলো তারা যথারীতি নিয়ম মেনে দিতে পারবে। একদিনের জন্যই এ বহিষ্কারাদেশ দেওয়া হয়েছে।  

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের বলেন, ওই কেন্দ্রে দুই পরীক্ষার্থীর কাছে মোবাইলফোন পাওয়া যায়। অপর দুইজনের কাছে নকল পাওয়া যায়। তাদের বহিষ্কার করা হয়েছে। তাদেরকে শুধু একটি পরীক্ষা থেকে বহিষ্কার করা হয়েছে। তবে তারা পরবর্তী পরীক্ষাগুলো দিতে পারবেন। 

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9