রাবি অধিভুক্ত কলেজে ভর্তি আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশ

১১ মে ২০২৫, ১০:১৫ AM , আপডেট: ১২ মে ২০২৫, ০৪:৩৪ AM
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

২০২৪-২৫ শিক্ষাবর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ইঞ্জিনিয়ারিং ও কৃষি কলেজ/ইনস্টিটিউটগুলোর বিভিন্ন বিভাগে ১ম বর্ষ স্নাতক/স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কর্তৃপক্ষ। আবেদনকারীকে অধিভুক্ত কলেজ/ইনস্টিটিউটে যোগাযোগপূর্বক কিছু নিয়ম মেনে প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। গত ১ মে দুপুর ১২টা থেকে আবেদন শুরু হয়।

আবেদন প্রক্রিয়া: 
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তি অনুসরণে কলেজ কর্তৃপক্ষ নিজ দায়িত্বে বিভিন্ন মাধ্যমে প্রচার/প্রচারণা করে রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত যোগ্যতাসম্পন্ন শিক্ষার্থীদের নিকট থেকে সনদ ও ট্রান্সক্রিপ্টসহ প্রয়োজনীয় কাগজপত্রাদি সংগ্রহ করে আইসিটি সেন্টার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে ভর্তির আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবেন।

আবেদন ফি জমা প্রক্রিয়া: 
ভর্তির আবেদন ফি বাবদ মোট ৩৩০/- টাকা (সার্ভিস চার্জসহ) অনলাইনে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করতে হবে। ফি বাবদ আদায়কৃত অর্থ থেকে আইসিটি সেন্টার, রা.বি.-এর ব্যয় নির্বাহ অন্তে অবশিষ্ট অর্থ ‘রা.বি. অধিভুক্ত কলেজসমূহে ১ম বর্ষ ভর্তি পরীক্ষা’ হিসাব নম্বর: ০২০০০১৯৫২৫৬৩৩ তে স্থানান্তর করতে হবে।

আরও পড়ুন: ইউপিডিএফ নিষিদ্ধসহ ৫ দফা দাবি স্টুডেন্টস ফর সভারেন্টির

ভর্তির যোগ্যতা: 
- ২০২৪–২৫ শিক্ষাবর্ষে অধিভুক্ত কলেজসমূহের জন্য ২০২২ ও তৎপরবর্তী বছরের এইচএসসি/সমমানের পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীরা ভর্তির জন্য আবেদন করতে পারবে।
- পরীক্ষার্থীকে পদার্থ, রসায়ন ও গণিত/জীববিজ্ঞান বিষয়সহ বিজ্ঞান বিভাগ হতে এইচএসসি/সমমানের পরীক্ষায় কৃতকার্য হতে হবে।
- এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ৪র্থ বিষয়সহ কমপক্ষে জিপিএ ৩.০০ সহ সর্বমোট জিপিএ ৬.৫০ থাকতে হবে।
- ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং/কৃষি/ফিশারিজ/ফুড অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্স/হেলথ (আইএইচটি ম্যাটস)/নার্সিং হতে পাসকৃত শিক্ষার্থীদের জন্য ৪ স্কেলকে ৫ স্কেলে রূপান্তর করে উপরোক্ত যোগ্যতা নির্ধারণ করতে হবে। ডিপ্লোমা পরীক্ষায় জিপিএ ৪.০০ স্কেলে ২.৫ এর কম হলে আবেদন করতে পারবে না।
- ২০২২, ২০২৩ ও ২০২৪ সালের এইচএসসি/সমমান বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাও আবেদন করতে পারবে।

আরও পড়ুন: বরিশাল বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য অ্যাকাডেমিক শাটডাউন ঘোষণা

অতিরিক্ত প্রার্থীর ক্ষেত্রে প্রযোজ্য-
আবেদনকারীর সংখ্যা নির্ধারিত আসনের অধিক হলে, সে ক্ষেত্রে সংশ্লিষ্ট অধিকর্তার তত্ত্বাবধানে কলেজ/ইনস্টিটিউট কর্তৃপক্ষ বাছাই প্রক্রিয়ার মাধ্যমে অনুমোদিত আসনে শিক্ষার্থী মনোনয়ন করবেন।

আবেদনের সময়সীমা: 
আগামী ৩০ জুন ২০২৫ রাত ১২.০০টা পর্যন্ত আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা।

সাউথইস্ট ইউনিভার্সিটিতে রোবোটিক্স প্রতিযোগিতা ‘ট্র্যাকস্টর্…
  • ১৯ মে ২০২৬
‘জুলাইয়ের গ্রাফিতি অংকনে পুলিশ কেন বাধা দেয়’ প্রশ্ন ঢাকা কল…
  • ১৯ মে ২০২৬
রাতের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে কালবৈশাখী ঝড়ের আভাস
  • ১৮ মে ২০২৬
দেশে আইনশৃঙ্খলার অবনতি ও নাগরিকদের নিরাপত্তা দিতে সরকার ব্য…
  • ১৮ মে ২০২৬
ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে চারজনকে আটক করে পুলিশে দিল জনতা
  • ১৮ মে ২০২৬
এআইইউবিতে উদ্বোধন হলো আন্তঃকলেজ ফুটবল চ্যাম্পিয়নশিপের
  • ১৮ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081