ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে ফের সংঘর্ষ

২২ এপ্রিল ২০২৫, ১২:১৫ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০৩:৩০ PM
আবারও সংঘর্ষে জড়িয়েছেন ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা

আবারও সংঘর্ষে জড়িয়েছেন ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা © টিডিসি

এক শিক্ষার্থীর আহতের ঘটনার জেরে ঢাকা ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর ১২টায় সিটি কলেজের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সরেজমিনে দেখা যায়, দুপুর পৌনে ১২টায় ঢাকা কলেজের একদল শিক্ষার্থী ধানমন্ডি ২ নম্বর সড়ক-সংলগ্ন সিটি কলেজের সামনে অবস্থান নিয়ে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন। অন্যদিকে সিটি কলেজের অভ্যন্তরে থেকেও কিছু শিক্ষার্থীকে ইটপাটকেল নিক্ষেপ করতে দেখা যায়। পরবর্তী সময়ে পুলিশ সড়ক থেকে ঢাকা কলেজ শিক্ষার্থীদের সরিয়ে সিটি কলেজের সামনে অবস্থান নিয়ে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করছে।

আরও পড়ড়ুন: ইবির প্রশাসন ভবন অবরোধ শিক্ষার্থীদের, বিভাগের নাম পরিবর্তসহ দুই দাবি

নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিন উদ্দিন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং শিক্ষার্থীদের নিজ নিজ ক্যাম্পাসে ফেরানোর চেষ্টা চলছে। 

দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে নানা ইস্যু নিয়ে দীর্ঘদিন ধরে রেষারেষি চলছে বলেও জানান তিনি।

এর আগে গত ৯ ফেব্রুয়ারি ‘কথা কাটাকাটির’ জেরে সায়েন্স ল্যাব এলাকাতে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়। প্রায় দেড় ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছিলেন। এরপর সোশ্যাল মিডিয়ার লেখালেখিকে কেন্দ্র করে ১৫ এপ্রিল দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

যে পাঁচ কারণে মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবি হলো ট্রাম্পের
  • ০৫ নভেম্বর ২০২৬
এইচএসসির ফলাফলে ধস, শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরাতে মাইকিং
  • ০৫ নভেম্বর ২০২৬
দুই যুগেও মেলেনি এমপিও, ঋণের চাপে সর্বস্বান্ত হয়ে প্রাণ গেল…
  • ০৪ নভেম্বর ২০২৬
জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত
  • ০৪ নভেম্বর ২০২৬
হামের টিকা নিয়ে তদন্ত করছে সরকার
  • ০৪ নভেম্বর ২০২৬
জায়গা দখল করে ছাত্রদল নেতার অবৈধ দোকান, নিউজ করায় সাংবাদিকে…
  • ০৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950