এইচএসসি পরীক্ষা চলাকালীন পরীক্ষার্থীর পকেটে মিলল গাঁজা

০৪ জুলাই ২০২৪, ০৬:৪০ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১২:০০ PM
শিক্ষার্থী শ্রাবন মোল্লা

শিক্ষার্থী শ্রাবন মোল্লা © সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এইচএসসি পরীক্ষার কেন্দ্রে এক ছাত্রের প্যান্টের পকেট তল্লাশি করে ২০০ গ্রাম গাঁজা পাওয়া গেছে। পরে শ্রাবন মোল্লা নামের ওই ছাত্রের ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুরে উপজেলার ভুলতা স্কুল অ্যান্ড কলেজের হল পরিদর্শনকালে এ ঘটনা ঘটে। এ সময় পরীক্ষায় নকল করার দায়ে আরো দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

জানা গেছে, সাজাপ্রাপ্ত শ্রাবন মোল্লা উপজেলার মাহনা এলাকার হিরন মোল্লার ছেলে। সে পাচরুখী বেগম আনোয়ারা কলেজের শিক্ষার্থী। আর বহিষ্কৃতরা হলেন- সলিমউদ্দিন চৌধুরী কলেজের শিক্ষার্থী তরিকুল ইসলাম তুর্য ও পাচরুখী আনোয়ারা বেগম কলেজের শিক্ষার্থী সাঈদ।

কেন্দ্র সচিব ড. আব্দুল আউয়াল মোল্লা বলেন, ‘আজ এইচএসসির ইংরেজি প্রথমপত্র পরীক্ষা চলছিল। তখন শ্রাবন মোল্লা নামে এক পরীক্ষার্থী গাঁজাসহ হলে প্রবেশ করে। যা অন্যায়। এ সময় পাঁচরুখি কলেজের ওই ছাত্রকে মাদক আইনে ছয় মাসের কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্টেট ও সহকারী কমিশনার (ভূমি) সিমন সরকার।’

তিনি আরও বলেন, ‘অপরদিকে একই কলেজের পরীক্ষার্থী সাইদ ও সলিমদ্দিন চৌধুরী কলেজের পরীক্ষার্থী তরিকুল ইসলাম তুরজুকে নকলের দায়ে বহিষ্কার করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহসান মাহমুদ রাসেল।’

ইউএনও আহসান মাহমুদ রাসেল বলেন, ‘পরীক্ষার হলে নকলের চিরকুট, মোবাইল ফোন নিয়ে প্রবেশ করায় দুজনকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া একজনের কাছে গাঁজা পাওয়ায় তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ছয়মাসের সাজা দেয়া হয়েছে।’

 
কনটেন্ট ক্রিয়েটর মামুনের ব্ল্যাকমেইলের দর-কষাকষিতে মধ্যস্থত…
  • ০৫ নভেম্বর ২০২৬
জুলাই হত্যা মামলায় ইকবাল সোবহান গ্রেপ্তার, মুচলেকায় মুক্ত র…
  • ০৫ নভেম্বর ২০২৬
ত্বকের সাধারণ রোগ ভেবে ভুল করছেন? সোরিয়াসিস বাড়াতে পারে মান…
  • ০৫ নভেম্বর ২০২৬
অনিশ্চয়তা কাটিয়ে আজ সেন্টমার্টিনে চলাচল শুরু করেছে পর্যটকবা…
  • ০৫ নভেম্বর ২০২৬
আজ ৮ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৫ নভেম্বর ২০২৬
মহিষ ডাকাতি ও মাছ ছিনতাইয়ের ঘটনায় জড়িত ৪ নেতাকে বহিষ্কার কর…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950