একাদশ শ্রেণিতে ভর্তি আবেদন শেষ হচ্ছে আজ

১৩ জুন ২০২৪, ০৮:২৩ AM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:২৮ PM
শিক্ষার্থী

শিক্ষার্থী © ফাইল ফটো

আসন্ন শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন বৃহস্পতিবার (১৩ জুন) শেষ হবে। এদিন রাত ১২টা পর্যন্ত আবেদন করতে পারবেন কলেজে ভর্তিতে আগ্রহী শিক্ষার্থীরা। গত ২৬ মে শুরু হয় এ আবেদন।

এদিকে পুনঃনিরীক্ষণের মাধ্যমে পরিবির্তিত ফলাফল পাওয়া শিক্ষার্থীরাও আবেদন করতে পারবে। আর পেমেন্ট সংক্রান্ত সমস্যা দাখিলের ফর্মটি লিঙ্কে আবার চালু করা হয়েছে।

আগের মতো এবারও একাদশ শ্রেণির ভর্তিতে কোনো বাছাই পরীক্ষা হবে না। এসএসসি ও সমমানের ফলের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করা হবে। ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা অনলাইনে ১৫০ টাকা আবেদন ফি জমা দিয়ে সর্বনিম্ন পাঁচটি ও সর্বোচ্চ ১০টি কলেজ বা সমমানের প্রতিষ্ঠানের জন্য পছন্দক্রম দিয়ে আবেদন করতে পারবে। একজন শিক্ষার্থী যতগুলো কলেজে আবেদন করবে, তার মধ্য থেকে শিক্ষার্থীর মেধা, কোটা (প্রযোজ্য ক্ষেত্রে) ও পছন্দক্রমের ভিত্তিতে ভর্তির জন্য একটি শিক্ষাপ্রতিষ্ঠানে তার অবস্থান নির্ধারণ করা হবে।

এর আগে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, ঈদের ছুটির পর প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফলাফল প্রকাশ করা হবে ২৩ জুন। শিক্ষার্থীরা ফল প্রকাশের পর থেকে ২৯ জুন পর্যন্ত নিশ্চায়ন করতে পারবে। দ্বিতীয় পর্যায়ে আবেদন গ্রহণ শুরু হবে ৩০ জুন এবং শেষ হবে ২ জুলাই। পছন্দক্রম অনুযায়ী প্রথম মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ৪ জুলাই রাত ৮ টায়। দ্বিতীয় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ করা হবে ৪ জুলাই রাত ৮ টায়। দ্বিতীয় পর্যায়ে শিক্ষার্থীর নির্বাচন নিশ্চায়ন ৫ জুলাই থেকে ৮ জুলাই রাত ৮টা পর্যন্ত। তৃতীয় পর্যায়ে আবেদন গ্রহণ ৯ জুলাই শুরু হয়ে শেষ হবে ১০ জুলাই

চিঠিতে বলা করা হয়, পছন্দক্রম অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ১২ জুলাই রাত ৮টায়। তৃতীয় পর্যায়ে আবেদনের ফল প্রকাশ ১২ জুলাই রাত ৮ টায়। তৃতীয় পর্যায়ে শিক্ষার্থীর নির্বাচন নিশ্চায়ন ১৩ থেকে ১৪ জুলাই। ভর্তি শুরু হবে ১৫ জুলাই এবং শেষ হবে ২৫ জুলাই। আর ক্লাস শুরু হবে ৩০ জুলাই।

গত ১২ মে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এবার পাস করেছে ১৬ লাখ ৭২ হাজার ১৫৩ জন শিক্ষার্থী, পাসের হার ৮৩ দশমিক ০৪ শতাংশ। তাদের মধ্যে ১ লাখ ৮২ হাজার ১২৯ জন জিপিএ-৫ পেয়েছে।

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ গ্রেপ্তার
  • ২৬ মার্চ ২০২৬
সাতক্ষীরায় মোটরসাইকেলের তেল নিতে লাগবে ডিসি’র ফুয়েল কার্ড:…
  • ২৬ মার্চ ২০২৬
শাওয়ালের ছয় রোযা: ফাযায়েল ও গুরুত্বপূর্ণ কয়েকটি মাসায়েল
  • ২৬ মার্চ ২০২৬
ছেলের বাইক থেকে সড়কে পড়লেন মা, চাপা দিয়ে গেল বাস
  • ২৬ মার্চ ২০২৬
পদ্মায় ডুবে যাওয়া বাসের ২৩ যাত্রীর লাশ উদ্ধার, মিলল পরিচয়
  • ২৬ মার্চ ২০২৬
জাতীয় প্যারেডে খুবির দুই ক্যাডেটের গর্বের পদচারণা
  • ২৬ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence