অনিয়মিত শিক্ষার্থীদের টিসি দেবে যশোর সরকারি মহিলা কলেজ

২৬ অক্টোবর ২০২৬, ০৪:৪৬ PM
যশোর সরকারি মহিলা কলেজ

যশোর সরকারি মহিলা কলেজ © টিডিসি ফটো

ক্লাসে নিয়মিত উপস্থিত না থাকায় যশোর সরকারি মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির (২০২৫-২০২৬ শিক্ষাবর্ষ) কিছু শিক্ষার্থীকে বাধ্যতামূলক ছাড়পত্র (টিসি) দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কলেজ কর্তৃপক্ষ। ইতিমধ্যেই এসব শিক্ষার্থীদের রোলনম্বর উল্লেখ করে কলেজে নোটিস টানানো হয়েছে।

নোটিসে জানানো হয়, বারবার সতর্ক করার পরও যেসব শিক্ষার্থী নিয়মিত ক্লাসে উপস্থিত হয়নি, তাদের আগামী ২৯ অক্টোবর ২০২৬ তারিখের মধ্যে কলেজ থেকে ছাড়পত্র (টিসি) নিতে বলা হয়েছে।

হঠাৎ কলেজ কর্তৃপক্ষের এমন কঠোর সিদ্ধান্তে চরম বিপাকে পড়েছেন ভুক্তভোগী ছাত্রী ও তাদের অভিভাবকরা।

আরও দেখুন: চলছে ৫০ বেসরকারি চাকরির আবেদন, এক নজরে দেখুন সব বিজ্ঞপ্তি

নির্ধারিত সময়ের মধ্যে ছাড়পত্র না নিলে শিক্ষাজীবনে কী ধরনের জটিলতা তৈরি হবে, তা নিয়ে তারা শঙ্কিত। মানবিক দিক বিবেচনা করে শিক্ষার্থীদের আরও একটি সুযোগ দিতে কলেজ প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন অনেক অভিভাবক।

এ বিষয়ে কলেজের অধ্যক্ষ প্রফেসর সেলিনা খাতুন বলেন, ‘শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের ক্লাসমুখী করার লক্ষ্যেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।’

এসআরবির অভিযানে বারিধারা থেকে গ্রেপ্তার আ. লীগের সাবেক এমপি
  • ২০ নভেম্বর ২০২৬
আটকা পড়েছে রাবির ৬৫ শিক্ষক-শিক্ষার্থী, অনিশ্চয়তায় দিন কাটছে…
  • ২০ নভেম্বর ২০২৬
‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত হওয়া জীবনের সবচেয়ে বড় ভু…
  • ২০ নভেম্বর ২০২৬
রোহিঙ্গা গণহত্যার বিচারের রায়কে ইতিবাচকভাবে দেখছেন জামায়াত…
  • ২০ নভেম্বর ২০২৬
সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, ফুরিয়ে …
  • ১৯ নভেম্বর ২০২৬
রাষ্ট্রপতিকে নিজের লেখা বই উপহার দিতে চান ঢাকা কলেজের সাবেক…
  • ১৯ নভেম্বর ২০২৬
diuimage