শিক্ষা বোর্ড থেকে মার্কশিট উধাও, থানায় জিডি 

০৫ জুন ২০২৪, ০৫:১০ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড

চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড © সংগৃহীত

শিক্ষা বোর্ডের অভ্যন্তরে সংরক্ষিত একটি ট্রাংকের ভিতর থেকে রহস্যজনকভাবে উধাও হয়ে গেছে ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার্থীদের দু’টি মার্কশিট। জানা গেছে, চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এমন ঘটনা ঘটে। 

মঙ্গলবার (৫ জুন) এই ঘটনা জানাজানি হবার পর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে বোর্ড কর্তৃপক্ষ। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের উপ পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ দিদারুল আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বোর্ডের উপ পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ দিদারুল আলমের দায়েরকৃত সাধারণ ডায়রিতে উল্লেখ করা হয়, 'আমার অফিস কক্ষে তিনটি ট্রাংকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা-২০২৩ এর শিক্ষার্থীদের লক্ষাধিক নম্বরফর্দ রক্ষিত ছিল। গত ১৯ মে সকাল ১০টায় আমি দেখলাম, ওই তিনটি ট্রাঙ্কের মধ্যে একটি ট্রাঙ্কের লাগানো তালা নেই। বিষয়টি আমি তাৎক্ষণিকভাবে চেয়ারম্যান মহোদয়কে লিখিতভাবে অবহিত করি। 

পরবর্তীতে ৩ জুন বিকেল তিনটার সময় তদন্ত কমিটির নির্দেশক্রমে শিক্ষা বোর্ডের দুইজন কর্মকর্তার উপস্থিতিতে ভাঙা ট্রাংকটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ট্রাংকে শিক্ষার্থীদের দু’টি নম্বরফর্দ নেই।

জিডির সত্যতা নিশ্চিত করে বুধবার পাঁচলাইশ থানার ওসি সন্তোষ কুমার চাকমা জানান, পুলিশ এ ঘটনা তদন্ত করে দেখবে।

বিশ্ববিদ্যালয় বললে দেশের মানুষের মানসপটে ভেসে ওঠে—ছাত্ররা ছ…
  • ০৫ নভেম্বর ২০২৬
বিনা প্রতিদ্বন্দ্বিতায় মার্কিন সিনেটে ফের নির্বাচিত হলেন কি…
  • ০৫ নভেম্বর ২০২৬
হারানোর আগেই যে পাঁচ নিয়ামতের মূল্যায়ন করতে বলেছেন রাসূল (স…
  • ০৫ নভেম্বর ২০২৬
কনটেন্ট ক্রিয়েটর মামুনের ব্ল্যাকমেইলের দর-কষাকষিতে মধ্যস্থত…
  • ০৫ নভেম্বর ২০২৬
জুলাই হত্যা মামলায় ইকবাল সোবহান গ্রেপ্তার, মুচলেকায় মুক্ত র…
  • ০৫ নভেম্বর ২০২৬
ত্বকের সাধারণ রোগ ভেবে ভুল করছেন? সোরিয়াসিস বাড়াতে পারে মান…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950