একাদশ শ্রেণির ভর্তিতে যত আবেদন পড়ল

৩১ মে ২০২৪, ১২:০৪ AM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:২৮ PM
লাইনে দাঁড়িয়ে শিক্ষার্থীদের অপেক্ষা

লাইনে দাঁড়িয়ে শিক্ষার্থীদের অপেক্ষা © ফাইল ফটো

চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির ভর্তিতে প্রায় পাঁচ লাখ শিক্ষার্থী ভর্তি আবেদন করেছেন। বৃহস্পতিবার (৩০ মে) আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বুধবার বিকাল ৪টা পর্যন্ত সারাদেশে চার লাখ ৯৪ হাজার মতো আবেদন পড়েছে। এর মধ্যে পেমেন্ট করতে পেরেছেন তিন লাখ ২০ হাজার শিক্ষার্থী।

প্রসঙ্গত, এবার এসএসসি ও সমমান পরীক্ষায় ১৬ লাখ ৭২ হাজার ১৫৩ শিক্ষার্থী পাস করেছেন। সে হিসেবে এখনও আবেদনের বাইরে রয়েছেন সাড়ে ১১ লাখের মতো শিক্ষার্থী।

একাদশ শ্রেণিতে অনলাইনে আবেদন করতে www.xiclassadmission.gov.bd ওয়েবসাইটের ভিজিট করুন

বাসায় মাদক ও ডিজে পার্টির আয়োজন, অতিরিক্ত ডিআইজি জহির বরখাস…
  • ৩১ অক্টোবর ২০২৬
আইসিটিতে ফেল, চলে গেলেন ভূমিকাও
  • ৩১ অক্টোবর ২০২৬
প্রতিমন্ত্রীর নির্দেশনা অমান্য করে সংবর্ধনা অনুষ্ঠানে অশ্লী…
  • ৩১ অক্টোবর ২০২৬
২০ কৃষক পরিবারের দুই-পাঁচ-দশ টাকার সঞ্চয়ে গড়ে উঠছে আলোর পাঠ…
  • ৩১ অক্টোবর ২০২৬
এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার প্রশ্নপত্র তৈরি নিয়ে যা জা…
  • ৩১ অক্টোবর ২০২৬
এইচএসসির পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ২৭ নভেম্বর
  • ৩১ অক্টোবর ২০২৬