পাঁচ শিক্ষক-শিক্ষার্থীর মৃত্যুতে একদিনের ছুটি ভিকারুননিসায়

০২ মার্চ ২০২৪, ০৬:৫৬ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪৭ AM
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ © ফাইল ছবি

রাজধানী বেইলি রোডের অগ্নিকাণ্ডে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষক ও প্রাক্তন-বর্তমান চার শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় একদিনের ছুটি ঘোষণা করা হযেছে। শুক্রবার (১ মার্চ) কলেজ থেকে শোক প্রকাশ করে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী রোববার (৩ মার্চ) ছুটি ঘোষণা করেছে শিক্ষা প্রতিষ্ঠানটি। পরদিন সোমবার (৪ মার্চ) সব শাখায় নিহতদের আত্মার মাগফেরাতের জন্য দোয়া কামনা এবং কালো ব্যাজ ধারণ করা হবে।

অগ্নিকাণ্ডে নিহতরা হলেন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের মূল প্রভাতি (৭ম-১০ম) শাখার শিক্ষক লুৎফুন নাহার করিম (লাকী) ও তার মেয়ে জান্নাতিন তাজরী (সাবেক ছাত্রী), অষ্টম শ্রেণির মূল প্রভাতি শাখার সাদিয়া আফরিন আলিশা, ফওজিয়া আফরিন রিয়া (সাবেক ছাত্রী) এবং লামিসা ফারিয়া (সাবেক ছাত্রী)।

আরও পড়ুন: ভিকারুননিসার এক শিক্ষক ও প্রাক্তন-বর্তমান চার শিক্ষার্থীর মৃত্যু

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই ঘটনায় ভিকারুননিসা পরিবার অত্যন্ত মর্মাহত ও শোকাহত। দুর্ঘটনায় ভিকারুননিসা পরিবারের সদস্যসহ নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করছি।

নিহত সবার প্রতি শ্রদ্ধা জানাতে রোববার প্রতিষ্ঠানের সব শ্রেণির পাঠদান, পরীক্ষাসহ অন্যান্য কার্যক্রম বন্ধ থাকবে এবং সোমবার সব শাখায় নিহতদের আত্মার মাগফেরাতের জন্য দোয়া কামনা এবং কালো ব্যাজ ধারণ করা হবে।

এর আগে, গত বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত ৯টা ৫০ মিনিটের দিকে রাজধানীর বেইলি রোডের কোজি কটেজ ভবনে ভয়াবহ আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে সাত তলা ভবনের প্রতিটি ফ্লোরে। এ ঘটনায় সর্বশেষ ৪৬ মৃত্যুর তথ্য পাওয়া গেছে।

চীনের সঙ্গে কারিগরি শিক্ষা, প্রযুক্তি ও শিল্পপ্রতিষ্ঠানের ম…
  • ০৫ নভেম্বর ২০২৬
এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরমপূরণ শুরু আজ, করবেন যেভ…
  • ০৫ নভেম্বর ২০২৬
টানা ৩ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
  • ০৫ নভেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয় বললে দেশের মানুষের মানসপটে ভেসে ওঠে—ছাত্ররা ছ…
  • ০৫ নভেম্বর ২০২৬
বিনা প্রতিদ্বন্দ্বিতায় মার্কিন সিনেটে ফের নির্বাচিত হলেন কি…
  • ০৫ নভেম্বর ২০২৬
হারানোর আগেই যে পাঁচ নিয়ামতের মূল্যায়ন করতে বলেছেন রাসূল (স…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950