শিক্ষামন্ত্রী

চীনের সঙ্গে কারিগরি শিক্ষা, প্রযুক্তি ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা জোরদার করতে চাই

০৫ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ AM
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন © সংগৃহীত

চীনের সঙ্গে বাংলাদেশের কারিগরি শিক্ষা, প্রযুক্তি ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা আরও জোরদার করতে চায় সরকার। এ ক্ষেত্রে শিক্ষা ও শিল্পের মধ্যে কার্যকর সম্পর্ক গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, কারিগরি শিক্ষার উন্নয়নে চীনের সঙ্গে সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি করতে হবে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে রাজধানীর শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে চায়না-বাংলাদেশ আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, আজ বাংলাদেশ ও চীনের মধ্যে শিক্ষা, বিশেষ করে কারিগরি শিক্ষার ক্ষেত্রে সহযোগিতার নতুন যাত্রা শুরু হলো।
আপনারা জানেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরেই বাংলাদেশ ও চীনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সূচনা হয়েছিল। তার সেই সম্পর্কের ধারাবাহিকতা আজও বজায় রয়েছে। আমি আশা করি, বাংলাদেশ ও চীনের এই বন্ধুত্ব আগামী দিনেও অব্যাহত থাকবে।

তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা খাতকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। তিনি শিক্ষার্থীদের জন্য এমন একটি শিক্ষাব্যবস্থার কথা ভাবছেন, যেখানে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি, প্রযুক্তি ও কারিগরি শিক্ষার সুযোগ থাকবে। বিশেষ করে কারিগরি শিক্ষার গুরুত্ব অনুধাবন করে তিনি এ খাতের উন্নয়নে গুরুত্ব দিয়েছেন। আমরা চাই, চীনের সঙ্গে আমাদের কারিগরি শিক্ষা, প্রযুক্তি এবং শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা আরও জোরদার হোক। এ ক্ষেত্রে শিক্ষা ও শিল্পের মধ্যে কার্যকর সম্পর্ক গড়ে তোলা অত্যন্ত জরুরি।

তিনি আরও বলেন, তোমরা জেনে খুশি হবে, গত মাসে আমি একটি চুক্তিতে স্বাক্ষর করেছি। এর আগে গত জুন মাসে আমাদের প্রধানমন্ত্রী চীন সফর করেছিলেন। সেই সফর ছিল অত্যন্ত সফল। আমরা আশা করি, ওই সফরের মধ্য দিয়ে যে সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি হয়েছে, তা ভবিষ্যতে আরও বিস্তৃত হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় থেকে বাংলাদেশ ও চীনের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে, তা যেন চিরদিন অটুট থাকে। এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো আমি এখানেই শেষ করছি।

চীনের সঙ্গে কারিগরি শিক্ষা, প্রযুক্তি ও শিল্পপ্রতিষ্ঠানের ম…
  • ০৫ নভেম্বর ২০২৬
এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরমপূরণ শুরু আজ, করবেন যেভ…
  • ০৫ নভেম্বর ২০২৬
টানা ৩ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
  • ০৫ নভেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয় বললে দেশের মানুষের মানসপটে ভেসে ওঠে—ছাত্ররা ছ…
  • ০৫ নভেম্বর ২০২৬
বিনা প্রতিদ্বন্দ্বিতায় মার্কিন সিনেটে ফের নির্বাচিত হলেন কি…
  • ০৫ নভেম্বর ২০২৬
হারানোর আগেই যে পাঁচ নিয়ামতের মূল্যায়ন করতে বলেছেন রাসূল (স…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950